ময়মনসিংহের ফুলপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে

ময়মনসিংহের ফুলপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এর মধ‍্যে ফুলপুরে নিহতের সংখ‍্যা বেড়ে আটজন এবং তারাকান্দায় নিহতের সংখ‍্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট টু ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্রর সঙ্গে বাসের দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. মাসুদ সরর্দার এবং ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নিহতের মধ্যে একজন হলেন ধোবাউড়া থানার বরাটিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন (৮৫) ও অপরজন ফুলপুর থানার মদিপুর সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাহিন্দ্রর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজন মারা যান।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব‍্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

মমেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শফিক উদ্দিন বলেন, ফুলপুরে বাস ও মাহিন্দ্র দুর্ঘটনায় মমেক হাসপাতালে আহত ছয়জন ভর্তি হয়েছিল। এর মধ‍্যে হাসপাতালে আসার পরেই অজ্ঞাতপরিচয় একজন এবং রাত সাড়ে ১১টার দিকে আট নম্বর ওয়ার্ডে পারভেজ (৪৫) নামে মাহেন্দ্র চালক মারা যান।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে তারাকান্দা উপজেলার কোদালধর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই আটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রীকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ‍্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে মারা যান সদর উপজেলার ১ নম্বর ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা মো. কোরবান আলীর ছেলে অটোরিকশা চালক মো. আলম (৪০)। এ নিয়ে তারাকান্দা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। তবে এখনো নিহত অপর দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট যাচ্ছিল। পথে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ওসি।
ময়মনসিংহ,শনিবার ২১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ফুলপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে

ময়মনসিংহের ফুলপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এর মধ‍্যে ফুলপুরে নিহতের সংখ‍্যা বেড়ে আটজন এবং তারাকান্দায় নিহতের সংখ‍্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট টু ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্রর সঙ্গে বাসের দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. মাসুদ সরর্দার এবং ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নিহতের মধ্যে একজন হলেন ধোবাউড়া থানার বরাটিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন (৮৫) ও অপরজন ফুলপুর থানার মদিপুর সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাহিন্দ্রর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজন মারা যান।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব‍্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

মমেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শফিক উদ্দিন বলেন, ফুলপুরে বাস ও মাহিন্দ্র দুর্ঘটনায় মমেক হাসপাতালে আহত ছয়জন ভর্তি হয়েছিল। এর মধ‍্যে হাসপাতালে আসার পরেই অজ্ঞাতপরিচয় একজন এবং রাত সাড়ে ১১টার দিকে আট নম্বর ওয়ার্ডে পারভেজ (৪৫) নামে মাহেন্দ্র চালক মারা যান।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে তারাকান্দা উপজেলার কোদালধর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই আটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রীকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ‍্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে মারা যান সদর উপজেলার ১ নম্বর ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা মো. কোরবান আলীর ছেলে অটোরিকশা চালক মো. আলম (৪০)। এ নিয়ে তারাকান্দা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। তবে এখনো নিহত অপর দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট যাচ্ছিল। পথে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ওসি।
ময়মনসিংহ,শনিবার ২১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock