প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,অন্তবর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে ।
মঙ্গলবার (১৭ জুন ২০২৫);ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের সাথে আলাপ করে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার নিরপেক্ষ আছে।সবার সঙ্গে সমান আচরণ করছে।
শহিদুল আলম বলেন, ঐক্যমত্ত কমিশনের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে। আগামী ১২ কর্মদিবসে দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে আশা করি।
প্রেস সচিব বলেন,আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে।
দ্বিতীয় দফায় আলোচনা জামাতের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, জামাতের সঙ্গে কথা হয়েছে। তারা আগামীকাল বৈঠকে যোগ দেবেন বলে আশ্বস্ত করেছেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ১৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















