দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে আরও ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। চলতি বছরে আক্রান্ত হয়েছেন ২৮৪ জন। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ যাবত এক কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৪৫৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ। এ যাবত শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত একজন নারী, তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের সরকারি হাসপাতালে মারা যান।
ঢাকা,সোমবার ১৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















