ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।ইরানের সুপ্রিম কোর্টে রায় বহাল থাকার পর এ শাস্তি কার্যকর করা হয়।
মিজান অনলাইন জানায়, ইসমাইল ফিকরি নামের ওই ব্যক্তিকে রাষ্ট্রের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচারের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফিকরি ইসরায়েলের হয়ে কাজ করার সময় দুজন মোসাদ কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন।
২০২৩ সালের ডিসেম্বর মাসে তাকে ইরানে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ১৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















