বিএনপি নেতা ইশরাক হোসেন ঘোষণা দিয়ে বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে। তবে আন্দোলনের সময় নাগরিক সেবা চালু থাকবে।
রোববার (১৫ জুন ২০২৫) সকাল হতে ইশরাকের অনুসারীরা ডিএসসিসি নগরভাবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে নগর ভবনে উপস্থিত হয়ে চেষ্টা করছেন এই ঘোষণা দেন।
ইশরাক হোসেন বলেন, সরকার কে আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করেন। তাহলে অচল অবস্থা কেটে যাবে। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। আন্দোলন চলমান থাকবে ।এখান থেকে ফিরে আসার কোন সুযোগ নেই। এই লড়াই থেকে ফিরে আসার কোন সুযোগ নেই।
তিনি বলেন, প্রধান উপদেশটাকে আহ্বান জানাবো তিনি যেন এই বিষয়টি সরাসরি নিজে তত্ত্বাবধানে করে বিষয়টি দেখেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা নিয়ম তান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি। এখন আমাদের আন্দোলন যেভাবে চলছে কোন অবস্থাতেই আমরা এখান থেকে ফিরে যেতে পারি না। আদালতের রায় জনগণের রায়কে আপনারা মেনে নিন।
ইসরাক বলেন,জনগণের ভোগান্তি আমরা চাই না। তবে এই গণআন্দোলনে চলমান থাকবে।এটা জনগণের দাবি।এমনি এমনি আন্দোলন থেমে যাবে না।কোন ভাবে আন্দোলন থামানোর সুযোগ নেই । বিরতহীনভাবে আজ থেকে আন্দোলন চলবে।
ইসরাক বলেন,প্রধান উপদেষ্টা কে ভুল বোঝানো হয়েছে।শপথ পড়ানো হলে পূর্বের সরকারের অবৈধ নির্বাচন প্রমাণিত হবে। বিএনপি আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান চাই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ১৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















