গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৫ জন আক্রান্ত হয়েছেন, তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি।বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জন।
২৪ ঘণ্টায় ১৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ যাবত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এযাবৎ এক কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৬২০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক ৩৫ শতাংশ। এযাবৎ শনাক্তের হার মোট ১১ দশমিক ১৯ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
ঢাকা,বৃহস্পতিবার ১২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















