নিম্মচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর।। ঢেউয়ের তান্ডবে ভেঙ্গে গেছে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়ক।

নিন্মচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ের তান্ডবে ভেঙ্গে গেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা
নির্মানাধীন মেরিন ড্রাইভ সড়ক। পাশাপাশি দমকা হাওয়ায় সমুদ্রতীরে গাছপালার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ভেঙ্গে গেছে অর্ধশত কাঁচা ঘরবাড়ি। এছাড়া ওয়াপদা বেড়ীবাঁধের বাইরে শতশত ঘর-বাড়ি, দোকান-পাট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। মাছের ঘেরে পানি ঢুকে ভেসে গেছে কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ। ক্ষতি হয়েছে বর্ষাকালীন সবজির ক্ষেত। নদ নদী পানি বৃদ্ধি নিম্মাঞ্চলের মানুষ অপেক্ষাকৃত উঁচু স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
বৃহস্পতিবার থেকে গোটা উপকূলজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও কখনও মৃদু দমকা বাতাস বইছে। ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কলাপাড়ার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে।
বিভিন্ন স্থন ঘুড়ে দেখা যায়, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসে ভাসছে। বুধবার দুপুরে অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসে চরম দুরাবস্থায় পড়েছেন ওইসব এলাকার মানুষ। তাদের অনেকের বাড়িঘরের উঠোন থেকে রান্নার চুলা পর্যন্ত ডুবে গেছে। উনুনে হাড়ি ওঠেনি বহু পরিবারের।
ধানখালীর পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দার জানান, তাদের ওখানে ২৫০ পরিবারের বসবাস। নদী তীরের রিংবেড়িবাঁধ উপচে জোয়ারের পানিতে সব তলিয়ে গেছে। একই দশা চর গঙ্গামতি এলাকার। তবে রাতের জোয়ারে ফের আরেক দফা ডুবে যাওয়ার আশঙ্কায় আছেন এসব মানুষ। তাদের দাবি, আগের বছরগুলোতে এই সময় এমন অস্বাভাবিক জোয়ার দেখেননি।
আন্দারমানি নদী সংলগ্ন অধিবাসী গৌতম চন্দ্র হালাদার জানান, তার ঘরের ভিতর প্রায় তিন ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ভিজে ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের দুপুরের রান্না হয়নি।
কুয়াকাটা সি ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মো.জনি আলমগীর জানান, জোয়ারের সময় বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তান্ডবে কুয়াকাটার মেরিন ড্রাইভের অন্ততঃ দুই কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ব্যাপকভাবে ক্ষতি হয়েছে সমুদ্রতটের শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম সাংবদিবদের জানান, তিনি এ বিষয় খোঁজ-খবর নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও প্রশাসকদেরকে নির্দেশনা দিয়েছেন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বৃহস্পতিবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিম্মচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর।। ঢেউয়ের তান্ডবে ভেঙ্গে গেছে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়ক।

নিন্মচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ের তান্ডবে ভেঙ্গে গেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা
নির্মানাধীন মেরিন ড্রাইভ সড়ক। পাশাপাশি দমকা হাওয়ায় সমুদ্রতীরে গাছপালার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ভেঙ্গে গেছে অর্ধশত কাঁচা ঘরবাড়ি। এছাড়া ওয়াপদা বেড়ীবাঁধের বাইরে শতশত ঘর-বাড়ি, দোকান-পাট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। মাছের ঘেরে পানি ঢুকে ভেসে গেছে কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ। ক্ষতি হয়েছে বর্ষাকালীন সবজির ক্ষেত। নদ নদী পানি বৃদ্ধি নিম্মাঞ্চলের মানুষ অপেক্ষাকৃত উঁচু স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
বৃহস্পতিবার থেকে গোটা উপকূলজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও কখনও মৃদু দমকা বাতাস বইছে। ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কলাপাড়ার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে।
বিভিন্ন স্থন ঘুড়ে দেখা যায়, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসে ভাসছে। বুধবার দুপুরে অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসে চরম দুরাবস্থায় পড়েছেন ওইসব এলাকার মানুষ। তাদের অনেকের বাড়িঘরের উঠোন থেকে রান্নার চুলা পর্যন্ত ডুবে গেছে। উনুনে হাড়ি ওঠেনি বহু পরিবারের।
ধানখালীর পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দার জানান, তাদের ওখানে ২৫০ পরিবারের বসবাস। নদী তীরের রিংবেড়িবাঁধ উপচে জোয়ারের পানিতে সব তলিয়ে গেছে। একই দশা চর গঙ্গামতি এলাকার। তবে রাতের জোয়ারে ফের আরেক দফা ডুবে যাওয়ার আশঙ্কায় আছেন এসব মানুষ। তাদের দাবি, আগের বছরগুলোতে এই সময় এমন অস্বাভাবিক জোয়ার দেখেননি।
আন্দারমানি নদী সংলগ্ন অধিবাসী গৌতম চন্দ্র হালাদার জানান, তার ঘরের ভিতর প্রায় তিন ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ভিজে ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের দুপুরের রান্না হয়নি।
কুয়াকাটা সি ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মো.জনি আলমগীর জানান, জোয়ারের সময় বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তান্ডবে কুয়াকাটার মেরিন ড্রাইভের অন্ততঃ দুই কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ব্যাপকভাবে ক্ষতি হয়েছে সমুদ্রতটের শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম সাংবদিবদের জানান, তিনি এ বিষয় খোঁজ-খবর নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও প্রশাসকদেরকে নির্দেশনা দিয়েছেন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বৃহস্পতিবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO