ঢাকাই সিনেমার খল অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান জানান, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে সাংকোর মরদেহ রূপগঞ্জে তার বাড়িতে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।
সাংকো পাঞ্জার প্রকৃত নাম মাহবুবুল ইসলাম সিদ্দিকী। ১৯৬৬ সালের ২৭ এপ্রিল তিনি চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।
‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন সাংকো পাঞ্জা। সেসময় মাথায় ও মুখে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত কাজ করতে পারতেন না তিনি। তার চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিল সাংকোর পরিবার। চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে ৫ লাখ টাকাও পেয়েছিলেন তিনি।
বিনোদন ডেস্ক,বৃহস্পতিবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















