মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে এক শিক্ষার্থীর ব্যাগ, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মগবাজারের গ্রীনওয়ে গলিতে চাপাতি দিয়ে কুপিয়ে এক শিক্ষার্থীর ব্যাগ, মোবাইল ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশ বলছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা পেশাদার ছিনতাইকারী। তারা হলেন- সোহেল, জীবন ওরফে হৃদয় ও শামীম। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুটি চাপাতি, একটি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া সামগ্রীসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে সকাল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে মগবাজার গ্রীন ওয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক শিক্ষার্থী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকেন। পরে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করেন।

কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থী মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লাহ গত ২৫ মে হাতিরঝিল থানায় মামলা করেন।
ঢাকা,বৃহস্পতিবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে এক শিক্ষার্থীর ব্যাগ, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মগবাজারের গ্রীনওয়ে গলিতে চাপাতি দিয়ে কুপিয়ে এক শিক্ষার্থীর ব্যাগ, মোবাইল ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশ বলছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা পেশাদার ছিনতাইকারী। তারা হলেন- সোহেল, জীবন ওরফে হৃদয় ও শামীম। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুটি চাপাতি, একটি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া সামগ্রীসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে সকাল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে মগবাজার গ্রীন ওয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক শিক্ষার্থী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকেন। পরে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করেন।

কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থী মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লাহ গত ২৫ মে হাতিরঝিল থানায় মামলা করেন।
ঢাকা,বৃহস্পতিবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock