কালের কন্ঠের প্রতিনিধির সঙ্গে বাউফলের ইউএনওর ঔদ্বত্যপূর্ণ আচরণ।।কলাপাড়ায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আমিনুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কর্মরত সাংবাদিকরা। বুধবার বেলা
১২ টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে কর্মরত জাতীয় এবং আঞ্চলিক পত্রিকার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্ব নির্ধারিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো.হুমায়ুন কবির। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য সচিব এস এম মোশারফ হোসেন মিন্টু, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, মোহসিন পারভেজ, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, নেছারউদ্দিন আহমেদ টিপু, অমল মুখার্জী, কলাপাড়া রিপোটার্স ক্লাবের
আহবায়ক এস কে রঞ্জন, মো.ফরিদ উদ্দিন বিপু, কালের কন্ঠের প্রতিনিধি জসীম পারভেজ প্রমুখ।
বক্তারা বাউফল কালের কন্ঠের প্রতিনিধি সোহেলের সঙ্গে ঔদ্বত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানান। একই সাথে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আমিনুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য গত ১৯ মে অবহিত না কর্#ে৩৯; অনুষ্ঠান আয়োজন করা নিয়ে তর্কের জেরে
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক কালের কন্ঠের প্রতিনিধি এমরান হাসান সোহেল সঙ্গে বাউফলের ইউএনও মো.আমিনুল ইসলামের অসৌজন্যমূলক আচরণ ও শাস্তির হুমকি দেয়ার অভিযোগ ওঠে। ওই দিন বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুদকের পটুয়াখালী জেলা কার্যালয় ও বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত দিনক্ষণ নির্ধারিত ছিল। অনুষ্ঠানের শেষ
পর্বে বিদ্যালয়ে এসেই ক্ষুব্দ হন ইউএনও আমিনুল ইসলাম। এ নিয়ে সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে ইউএনওর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ইউএনওকে বলতে শোনা যায়, প্রজাতন্ত্রের আমি এমন কর্মচারি মালিককে শাস্তিও দিতে পারি। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ২৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কালের কন্ঠের প্রতিনিধির সঙ্গে বাউফলের ইউএনওর ঔদ্বত্যপূর্ণ আচরণ।।কলাপাড়ায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আমিনুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কর্মরত সাংবাদিকরা। বুধবার বেলা
১২ টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে কর্মরত জাতীয় এবং আঞ্চলিক পত্রিকার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্ব নির্ধারিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো.হুমায়ুন কবির। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য সচিব এস এম মোশারফ হোসেন মিন্টু, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, মোহসিন পারভেজ, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, নেছারউদ্দিন আহমেদ টিপু, অমল মুখার্জী, কলাপাড়া রিপোটার্স ক্লাবের
আহবায়ক এস কে রঞ্জন, মো.ফরিদ উদ্দিন বিপু, কালের কন্ঠের প্রতিনিধি জসীম পারভেজ প্রমুখ।
বক্তারা বাউফল কালের কন্ঠের প্রতিনিধি সোহেলের সঙ্গে ঔদ্বত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানান। একই সাথে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আমিনুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য গত ১৯ মে অবহিত না কর্#ে৩৯; অনুষ্ঠান আয়োজন করা নিয়ে তর্কের জেরে
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক কালের কন্ঠের প্রতিনিধি এমরান হাসান সোহেল সঙ্গে বাউফলের ইউএনও মো.আমিনুল ইসলামের অসৌজন্যমূলক আচরণ ও শাস্তির হুমকি দেয়ার অভিযোগ ওঠে। ওই দিন বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুদকের পটুয়াখালী জেলা কার্যালয় ও বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত দিনক্ষণ নির্ধারিত ছিল। অনুষ্ঠানের শেষ
পর্বে বিদ্যালয়ে এসেই ক্ষুব্দ হন ইউএনও আমিনুল ইসলাম। এ নিয়ে সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে ইউএনওর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ইউএনওকে বলতে শোনা যায়, প্রজাতন্ত্রের আমি এমন কর্মচারি মালিককে শাস্তিও দিতে পারি। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ২৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock