নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ জরুরি:পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ জরুরি। নারী ও শিশুর প্রতি সহিংসতা শুধু একটি মানবাধিকার লঙ্ঘনের বিষয় নয়, এটি সমাজের সামগ্রিক অগ্রগতির পথে বড় বাধা।

তিনি ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত “Her Dignity, Her Rights: Unite for Stopping Violence against Women and Children” শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা, দ্রুত বিচার, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অভিযুক্তদের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও রাষ্ট্রীয় নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ ও প্রতিরোধমূলক শিক্ষা কর্মসূচি বিস্তারের ওপর জোর দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, অধিকার ও উন্নয়ন কর্মী খুশি কবির প্রমুখ। ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পরিচালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

সভায় নারী ও শিশু অধিকারকর্মী, সরকারি বেসরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শুক্রবার ২৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ জরুরি:পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ জরুরি। নারী ও শিশুর প্রতি সহিংসতা শুধু একটি মানবাধিকার লঙ্ঘনের বিষয় নয়, এটি সমাজের সামগ্রিক অগ্রগতির পথে বড় বাধা।

তিনি ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত “Her Dignity, Her Rights: Unite for Stopping Violence against Women and Children” শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা, দ্রুত বিচার, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অভিযুক্তদের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও রাষ্ট্রীয় নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ ও প্রতিরোধমূলক শিক্ষা কর্মসূচি বিস্তারের ওপর জোর দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, অধিকার ও উন্নয়ন কর্মী খুশি কবির প্রমুখ। ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পরিচালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

সভায় নারী ও শিশু অধিকারকর্মী, সরকারি বেসরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শুক্রবার ২৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock