কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে সমুদ্রের জীববৈচিত্র সংরক্ষণে অংশিজন পরামর্শ কর্মশালা

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভৌতিক মৎস্য অবতরণ এবং অবৈধ, অনিয়ন্ত্রিত ও অপ্রদর্শিত মৎস্য আহরণ হ্রাস করতে জীববৈচিত্র সংরক্ষণের ওপর অংশিজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিস-২ উদ্যোগে আবাসিক হোটেল প্রিন্স’র হলরুমে শনিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মৎস্যজীবী, মৎস্যজীবী সংগঠনের সদস্য, এলএফসিসি সদস্য, মৎস্য অধিদপ্তর, গবেষক, ব্যবস্থাপক, পরামর্শক সহ সংশ্লিষ্ট অর্ধশতাধিক অংশিজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইকোফিশ-২ প্রকল্পের চিফ অফ পার্টি ড.মো.মোকাররম হোসাইন, বৈজ্ঞানিক ড.মো জলিলুর রহমান, কনসালটেন্ট ড. এনামুল হক ,বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.আশরাফুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রমুখ।
বক্তারা সমুদ্রে প্লাস্টিক ও ছেড়া জাল ফেলার ক্ষতিকর দিক তুলে ধরেন। এ ছাড়া সমুদ্রে ছেড়া জাল ফেলায় সামুদ্রিক কচ্ছপ, ডলফিন মারা যাচ্ছে বলে উল্লেখ করেন। এ বিষয়ে সচেতন হওয়ার আহ্ধসঢ়;বান জানান।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.সাজেদুল হক ও ওয়ার্ল্ডফিস, ইকোফিশ-২ প্রকল্পের সাইনটিস্ট ড. মো.শরীফ উদ্দিন।
এসময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিস বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিস-২এর সহযোগি গবেষক সাগরিকা স্মৃতি।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২৫ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে সমুদ্রের জীববৈচিত্র সংরক্ষণে অংশিজন পরামর্শ কর্মশালা

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভৌতিক মৎস্য অবতরণ এবং অবৈধ, অনিয়ন্ত্রিত ও অপ্রদর্শিত মৎস্য আহরণ হ্রাস করতে জীববৈচিত্র সংরক্ষণের ওপর অংশিজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিস-২ উদ্যোগে আবাসিক হোটেল প্রিন্স’র হলরুমে শনিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মৎস্যজীবী, মৎস্যজীবী সংগঠনের সদস্য, এলএফসিসি সদস্য, মৎস্য অধিদপ্তর, গবেষক, ব্যবস্থাপক, পরামর্শক সহ সংশ্লিষ্ট অর্ধশতাধিক অংশিজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইকোফিশ-২ প্রকল্পের চিফ অফ পার্টি ড.মো.মোকাররম হোসাইন, বৈজ্ঞানিক ড.মো জলিলুর রহমান, কনসালটেন্ট ড. এনামুল হক ,বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.আশরাফুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রমুখ।
বক্তারা সমুদ্রে প্লাস্টিক ও ছেড়া জাল ফেলার ক্ষতিকর দিক তুলে ধরেন। এ ছাড়া সমুদ্রে ছেড়া জাল ফেলায় সামুদ্রিক কচ্ছপ, ডলফিন মারা যাচ্ছে বলে উল্লেখ করেন। এ বিষয়ে সচেতন হওয়ার আহ্ধসঢ়;বান জানান।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.সাজেদুল হক ও ওয়ার্ল্ডফিস, ইকোফিশ-২ প্রকল্পের সাইনটিস্ট ড. মো.শরীফ উদ্দিন।
এসময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিস বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিস-২এর সহযোগি গবেষক সাগরিকা স্মৃতি।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২৫ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock