সাংবাদিকদের ডাটাবেইজের অগ্রগতি দৃশ্যমান.. বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলে সাংবাদিকদের ডাটাবেইজের কার্যক্রম ও অগ্রগতি দৃশ্যমান। তিনি আরো বলেন ডাক্তারদের বিএমডিসি, এডভোকেটদের বার কাউন্সিলের সনদ থাকলেও সাংবাদিকদের তেমন কোন সনদের প্রক্রিয়া নেই। সেই কাজটি তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে শুরু করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে প্রায় ৩৩টি জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সাংবাদিকদের তালিকা প্রেস কাউন্সিলে এসেছে। বাকী জেলাগুলো তালিকার ব্যাপারে প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেন, সাংবাদিকরা ভুল সংবাদ প্রকাশ করলে ভুক্তভোগী প্রেস কাউন্সিলের মামলা করতে পারে। সম্পাদকরাও সাংবাদিকদের নিয়োগপত্র ও বেতন না দিয়ে রাষ্ট্রীয় আইন অবমাননা করছে বলে তথ্য রয়েছে। তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনার জন্য কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
মহান বিজয় দিবস উপলক্ষে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ’র) উদ্যোগে ৩০ ডিসেম্বর শনিবার বিকেল ৪ টায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে “মুক্তিযুদ্ধের বিজয় ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। প্রধান আলোচক ছিলেন কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী আলহাজ্ব প্রফেসর নুরজাহান বেগম, এস. আর মাল্টিমিডিয়া প্রোডাকশন এর স্বত্বাধিকারী এ্যাড. শাহিদা রহমান রিংকু প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম পর্বে আরজেএফ’র প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহবুব আরা দুলু, সৈয়দ আল-আমিন হোসেন, ছিদ্দিকুর রহমান আজাদী, সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, যুগ্ম মহাসচিব মিল্টন খান, মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, ইসমাইল হোসেন রকি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম।
ঢাকা,শনিবার ৩০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ডাটাবেইজের অগ্রগতি দৃশ্যমান.. বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলে সাংবাদিকদের ডাটাবেইজের কার্যক্রম ও অগ্রগতি দৃশ্যমান। তিনি আরো বলেন ডাক্তারদের বিএমডিসি, এডভোকেটদের বার কাউন্সিলের সনদ থাকলেও সাংবাদিকদের তেমন কোন সনদের প্রক্রিয়া নেই। সেই কাজটি তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে শুরু করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে প্রায় ৩৩টি জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সাংবাদিকদের তালিকা প্রেস কাউন্সিলে এসেছে। বাকী জেলাগুলো তালিকার ব্যাপারে প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেন, সাংবাদিকরা ভুল সংবাদ প্রকাশ করলে ভুক্তভোগী প্রেস কাউন্সিলের মামলা করতে পারে। সম্পাদকরাও সাংবাদিকদের নিয়োগপত্র ও বেতন না দিয়ে রাষ্ট্রীয় আইন অবমাননা করছে বলে তথ্য রয়েছে। তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনার জন্য কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
মহান বিজয় দিবস উপলক্ষে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ’র) উদ্যোগে ৩০ ডিসেম্বর শনিবার বিকেল ৪ টায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে “মুক্তিযুদ্ধের বিজয় ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। প্রধান আলোচক ছিলেন কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী আলহাজ্ব প্রফেসর নুরজাহান বেগম, এস. আর মাল্টিমিডিয়া প্রোডাকশন এর স্বত্বাধিকারী এ্যাড. শাহিদা রহমান রিংকু প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম পর্বে আরজেএফ’র প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহবুব আরা দুলু, সৈয়দ আল-আমিন হোসেন, ছিদ্দিকুর রহমান আজাদী, সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, যুগ্ম মহাসচিব মিল্টন খান, মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, ইসমাইল হোসেন রকি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম।
ঢাকা,শনিবার ৩০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO