নরসিংদীতে নকশিস’র‘বিজয় চিরন্তন অনুষ্ঠিত

সত্য, সুন্দর ও সমৃদ্ধ আগামী গড়ার দৃঢ় অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস)’আয়োজনে আজ ৩০ ডিসেম্বর শনিবার নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ মিলনায়নে বিজয়ের মাসের শেষ লগ্নে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের স্মরণ করে এ ‘বিজয় চিরন্তন’অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়নে নকশিস নেতৃবৃন্দকে আহবান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গিয়াস উদ্দিন মিয়া।

প্রফেসর গিয়াস উদ্দিন মিয়া বলেন, বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় দিন। ৯ মাস যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করতে হয়েছে। আমাদের এই স্বাধীনতা সারা পৃথিবীতে একটি স্মরণীয়। সময়ের মধ্যে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা এ দেশকে স্বাধীন করতে পেরেছি। এত অল্প সময়ের মধ্যে কোন দেশ স্বাধীনতা অর্জন করতে পারিনি। দেশের স্বাধীনতা ও বিজয় দিবস সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে।

প্রফেসর গিয়াস উদ্দিন মিয়া বলেন, নরসিংদীতে ড. মশিউর রহমান মৃধা হাত ধরে নকশিস শিক্ষকদের নিয়ে কাজ করে যাচ্ছে। তাই নরসিংদীতে শিক্ষার মান উন্নয়নসহ গুণগত শিক্ষা ব্যবস্থা চালু করতে নকশিস অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আমি নকশিসের নেতৃবৃন্দকে গুণগত শিক্ষা ব্যবস্থা চালু করতে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আহ্বান জানাবো। যাতে করে শিক্ষা ক্ষেত্রে নরসিংদী নাম সবার উপরে উঠে আসে। এর জন্য আমি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।

নকশিস’র সভাপতি নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ’র অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা’র সভাপতিত্বে ‘বিজয় চিরন্তন ‘ অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোবারুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নকশিস’র সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজ’র সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও নকশিস’র প্রধান উপদেষ্টা প্রফেসর অহিভূষন চক্রবর্তী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক নূরউদ্দিন মো. জাহাঙ্গীর,নকশিস’র সিনিয়র সহসভাপতি সোরহাব উদ্দিন, শফিকুল আলম বকুল, অধ্যক্ষ পরিষদ’র সভাপতি কামরুজ্জামান, নকশিস’র যুগ্ম সম্পাদক আরিফ পাঠান, নকশিস নেতা খোরশেদ আলম ও নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহের হোসেন অনিক প্রমূখ।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিতার কামনা করে দোয়া করা হয়।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,শনিবার ৩০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে নকশিস’র‘বিজয় চিরন্তন অনুষ্ঠিত

সত্য, সুন্দর ও সমৃদ্ধ আগামী গড়ার দৃঢ় অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস)’আয়োজনে আজ ৩০ ডিসেম্বর শনিবার নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ মিলনায়নে বিজয়ের মাসের শেষ লগ্নে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের স্মরণ করে এ ‘বিজয় চিরন্তন’অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়নে নকশিস নেতৃবৃন্দকে আহবান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গিয়াস উদ্দিন মিয়া।

প্রফেসর গিয়াস উদ্দিন মিয়া বলেন, বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় দিন। ৯ মাস যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করতে হয়েছে। আমাদের এই স্বাধীনতা সারা পৃথিবীতে একটি স্মরণীয়। সময়ের মধ্যে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা এ দেশকে স্বাধীন করতে পেরেছি। এত অল্প সময়ের মধ্যে কোন দেশ স্বাধীনতা অর্জন করতে পারিনি। দেশের স্বাধীনতা ও বিজয় দিবস সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে।

প্রফেসর গিয়াস উদ্দিন মিয়া বলেন, নরসিংদীতে ড. মশিউর রহমান মৃধা হাত ধরে নকশিস শিক্ষকদের নিয়ে কাজ করে যাচ্ছে। তাই নরসিংদীতে শিক্ষার মান উন্নয়নসহ গুণগত শিক্ষা ব্যবস্থা চালু করতে নকশিস অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আমি নকশিসের নেতৃবৃন্দকে গুণগত শিক্ষা ব্যবস্থা চালু করতে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আহ্বান জানাবো। যাতে করে শিক্ষা ক্ষেত্রে নরসিংদী নাম সবার উপরে উঠে আসে। এর জন্য আমি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।

নকশিস’র সভাপতি নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ’র অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা’র সভাপতিত্বে ‘বিজয় চিরন্তন ‘ অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোবারুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নকশিস’র সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজ’র সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও নকশিস’র প্রধান উপদেষ্টা প্রফেসর অহিভূষন চক্রবর্তী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক নূরউদ্দিন মো. জাহাঙ্গীর,নকশিস’র সিনিয়র সহসভাপতি সোরহাব উদ্দিন, শফিকুল আলম বকুল, অধ্যক্ষ পরিষদ’র সভাপতি কামরুজ্জামান, নকশিস’র যুগ্ম সম্পাদক আরিফ পাঠান, নকশিস নেতা খোরশেদ আলম ও নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহের হোসেন অনিক প্রমূখ।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিতার কামনা করে দোয়া করা হয়।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,শনিবার ৩০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock