চোখের জরুরি চিকিৎসা নিতে থাইল্যান্ডের ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
সোমবার (১২ মে) দিবাগত রাত নি২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে নিয়ে ব্যংকক যান তিনি। বিএনপির মিডিইয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এর সত্যতা নিশ্চিত করে করে বলেন, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হবে। রোববার (১১ মে) চোখের সমস্যার কারণে গুলশানে ইউনাইটেড হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তিনি ব্যাংককের ওই হাসপাতালে যাচ্ছেন। জরুরি ভিত্তিতে তার চোখের অস্ত্রোপচার প্রয়োজন বলে জানান তিনি।
ঢাকা,মঙ্গলবার ১৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















