রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম।সোমবার (১২ মে) রাত পনে ১২ টায় ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
ঢাকা,সোমবার ১২ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















