ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে: মুহাম্মদ ফাওজুল কবির খান

ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ ঢাকার আব্দুল গণি রোডস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সড়ক/মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিতব্য সভা শেষে উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের একথা জানান।

সড়ক উপদেষ্টা আরো বলেন, ঈদযাত্রার সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কে চাঁদাবাজি প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি সার্বক্ষণিক মনিটরিং করবে। এসময় যানজট এড়াতে কোরবানির পশুর হাট সড়ক ও মহাসড়ক থেকে দূরে স্থাপন করা হবে এবং বেপারীদের আর্থিক সুরক্ষার জন্য হাটে ব্যাংক বুথ থাকবে বলে জানান তিনি।

সড়কে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধে দুর্ঘটনা প্রবণ এলাকায় অতিরিক্ত নজরদারীর ব্যবস্থা থাকবে এবং দ্রুত প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ঈদের তিন দিন আগে অর্থাৎ ৪-৬ জুন এবং ঈদের ছুটি শেষ হওয়ার তিনদিন আগে অর্থাৎ ১২-১৪ জুন (জরুরি সেবা ব্যতীত) সড়কে ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। সবশেষে সড়ক উপদেষ্টা অতিরিক্ত ভাড়া আদায় রোধে, টিকেট কালোবাজারি, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে এবং এবারের ঈদযাত্রা দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও স্বস্থিদায়ক করতে এর সাথে সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগণ, পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ১২ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে: মুহাম্মদ ফাওজুল কবির খান

ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ ঢাকার আব্দুল গণি রোডস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সড়ক/মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিতব্য সভা শেষে উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের একথা জানান।

সড়ক উপদেষ্টা আরো বলেন, ঈদযাত্রার সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কে চাঁদাবাজি প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি সার্বক্ষণিক মনিটরিং করবে। এসময় যানজট এড়াতে কোরবানির পশুর হাট সড়ক ও মহাসড়ক থেকে দূরে স্থাপন করা হবে এবং বেপারীদের আর্থিক সুরক্ষার জন্য হাটে ব্যাংক বুথ থাকবে বলে জানান তিনি।

সড়কে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধে দুর্ঘটনা প্রবণ এলাকায় অতিরিক্ত নজরদারীর ব্যবস্থা থাকবে এবং দ্রুত প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ঈদের তিন দিন আগে অর্থাৎ ৪-৬ জুন এবং ঈদের ছুটি শেষ হওয়ার তিনদিন আগে অর্থাৎ ১২-১৪ জুন (জরুরি সেবা ব্যতীত) সড়কে ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। সবশেষে সড়ক উপদেষ্টা অতিরিক্ত ভাড়া আদায় রোধে, টিকেট কালোবাজারি, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে এবং এবারের ঈদযাত্রা দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও স্বস্থিদায়ক করতে এর সাথে সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগণ, পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ১২ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock