অন্তবর্তী সরকার আইন,বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন ,মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না । তারা সবাই সেই লক্ষ্যে (সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা) কাজ করবেন।
সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ (নোয়াব) ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঘোষণ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা।
অনুষ্ঠানের নোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বর্তমানে ২৬৬ জন সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা হওয়ার সমালোচনা করে বক্তব্য রাখেন।
এ বিষয়ে বক্তব্যে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমরা কয়েকবার বলেছি ,আমি নিজে অনেকবার বলেছি, মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, যখন এটা মিথ্যা মামলা অপমানিত হয়। মামলায় তদন্ত হবে , চার্জশিট হবে ,বিচার শেষ হবে, তখন মিথ্যা মামলা প্রমাণিত হলে ব্যবস্থা নিতে পারেন, তার আগে ব্যবস্থা নিতে পারেন না। আমরা সবাই নিশ্চিতভাবে জানিও না এটি মিথ্যা মামলা, এখানে অনেককে উপযুক্ত করা হয়, হয়তো তারা জড়িত না, কিন্তু আমাদের কিছু করার থাকে না। তবে মিথ্যা মামলা প্রমাণিত হলে ব্যবস্থা নিতে পারেন।
মিথ্যা মামলা প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিয়ে সরকার বিব্রত জানিয়ে আইন উপদেষ্টা আসিফ বলেন, এর এর সমাধানে আইনি পরিবর্তন করা দরকার বা যেটা করা দরকার তা করা হবে।
একটা দেশে ১৫ বছরে ধরে মিথ্যা মামলার চর্চা হয়েছে, সংস্কৃতি গড়ে উঠেছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা।
তিনি মিথ্যা মামলাকারীদের উদ্দেশ্য প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনাকে সরানো হলো কি তাঁর খারাপ বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য? এই সময়ে মিথ্যা মামলা দায়কারীদের ধিক্কার জানান আইন উপদেষ্টা।
এই বিষয়ে পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেয়া আছে জানিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন গ্রহণযোগ্য প্রমাণ না পেলে কাউকে গ্রেফতার করা যাবে না।
প্রধান উপদেষ্টার ফ্রেশ সচিব শফিকুল ইসলাম বলেন, অন্তবর্তী সরকারের খুব ইচ্ছা মতপ্রকাশের স্বাধীনতাকে প্রতিষ্ঠা করা।
নোয়াবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম আব্দুল হাকিম ও নোয়াব সভাপতি এ কে আজাদ।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শনিবার ১০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















