জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ

ই-পার্লামেন্ট এর সম্ভাব্যতা যাচাইয়ের ওপর একটি উদ্বোধনী কর্মশালায় বক্তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং জনগণমুখী সংসদীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য ডিজিটালাইজেশন এর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়,জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় আজ ঢাকার একটি হোটেলে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। ইউএনডিপি বাংলাদেশ এর “স্ট্রেনদেনিং ইন্সটিটিউশনস, পলিসিস এন্ড সার্ভিসেস (SIPS)” প্রকল্পের আওতায় ‘Inception Wokshop on e-Parliament Feasibility Study’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা উন্নয়ন লক্ষ্য, বিশেষ করে এসডিজি (SDG)এর ৫: জেন্ডার সমতা এবং ১৬: শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বতীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি সংসদকে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে, এটিকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিতামূলক হতে হবে। ই-পার্লামেন্ট এর উদ্যোগ জনগণের আস্থা পুনর্নির্মাণ এবং সংসদীয় মূল্যবোধ পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ, যা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। কিন্তু এই উদ্যোগ সফল হওয়ার জন্য আমাদের অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে এবং প্রকৃত জনপ্রতিনিধিদের সংসদে নিয়ে আসতে হবে।”

বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই উদ্যোগের মূল উদ্দেশ্য তুলে ধরে বলেন, “এটি কেবল অবকাঠামোর বিষয় নয় – এটি প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত। ডিজিটালাইজেশন কেবলমাত্র একটি বাহন, যার গন্তব্য একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং ভবিষ্যতের জন্য সংসদ প্রস্তুত, যা গণতন্ত্রের আদর্শকে ধারণ করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে ইউএনডিপি দীর্ঘস্থায়ী সহযোগী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে সহযোগিতা করতে পেরে গর্বিত।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত) কোরিন হেনচোজ পিগনানি। তিনি বলেন, “সংসদীয় কার্যক্রমকে আরও জনগণমুখী করে তোলাই নাগরিকদের সেবা দেওয়ার সর্বোত্তম উপায়। এ ধরনের উদ্যোগ জনগণের সঙ্গে সংসদের সংযোগকে আরও টেকসই করবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিব মোঃ মিজানুর রহমান,এনডিসি। অন্যান্য উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক।

আগাতা ওয়ালচ্যাক, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসেসেস স্পেশালিস্ট, ব্যুরো ফর পলিসি অ্যান্ড প্রোগ্রাম সাপোর্ট, ইউএনডিপি এবং অবিনাশ বিখা, পার্লামেন্টারি ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। তাঁরা সংসদীয় স্বচ্ছতা এবং জনসাধারণের সম্পৃক্ততার ওপর ডিজিটাল টুলস এর প্রভাব বর্ণনা করতে গিয়ে আর্মেনিয়া, ভুটান ও সার্বিয়ার মতো দেশসহ বিশ্বব্যাপী সেরা অনুশীলনগুলির উদাহরণ তুলে ধরেন।

ই-পার্লামেন্ট ফিজিবিলিটি স্টাডি এর উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার সদস্য এবং ইউএনডিপি’র কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ২৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ

ই-পার্লামেন্ট এর সম্ভাব্যতা যাচাইয়ের ওপর একটি উদ্বোধনী কর্মশালায় বক্তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং জনগণমুখী সংসদীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য ডিজিটালাইজেশন এর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়,জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় আজ ঢাকার একটি হোটেলে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। ইউএনডিপি বাংলাদেশ এর “স্ট্রেনদেনিং ইন্সটিটিউশনস, পলিসিস এন্ড সার্ভিসেস (SIPS)” প্রকল্পের আওতায় ‘Inception Wokshop on e-Parliament Feasibility Study’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা উন্নয়ন লক্ষ্য, বিশেষ করে এসডিজি (SDG)এর ৫: জেন্ডার সমতা এবং ১৬: শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বতীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি সংসদকে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে, এটিকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিতামূলক হতে হবে। ই-পার্লামেন্ট এর উদ্যোগ জনগণের আস্থা পুনর্নির্মাণ এবং সংসদীয় মূল্যবোধ পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ, যা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। কিন্তু এই উদ্যোগ সফল হওয়ার জন্য আমাদের অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে এবং প্রকৃত জনপ্রতিনিধিদের সংসদে নিয়ে আসতে হবে।”

বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই উদ্যোগের মূল উদ্দেশ্য তুলে ধরে বলেন, “এটি কেবল অবকাঠামোর বিষয় নয় – এটি প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত। ডিজিটালাইজেশন কেবলমাত্র একটি বাহন, যার গন্তব্য একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং ভবিষ্যতের জন্য সংসদ প্রস্তুত, যা গণতন্ত্রের আদর্শকে ধারণ করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে ইউএনডিপি দীর্ঘস্থায়ী সহযোগী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে সহযোগিতা করতে পেরে গর্বিত।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত) কোরিন হেনচোজ পিগনানি। তিনি বলেন, “সংসদীয় কার্যক্রমকে আরও জনগণমুখী করে তোলাই নাগরিকদের সেবা দেওয়ার সর্বোত্তম উপায়। এ ধরনের উদ্যোগ জনগণের সঙ্গে সংসদের সংযোগকে আরও টেকসই করবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিব মোঃ মিজানুর রহমান,এনডিসি। অন্যান্য উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক।

আগাতা ওয়ালচ্যাক, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসেসেস স্পেশালিস্ট, ব্যুরো ফর পলিসি অ্যান্ড প্রোগ্রাম সাপোর্ট, ইউএনডিপি এবং অবিনাশ বিখা, পার্লামেন্টারি ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। তাঁরা সংসদীয় স্বচ্ছতা এবং জনসাধারণের সম্পৃক্ততার ওপর ডিজিটাল টুলস এর প্রভাব বর্ণনা করতে গিয়ে আর্মেনিয়া, ভুটান ও সার্বিয়ার মতো দেশসহ বিশ্বব্যাপী সেরা অনুশীলনগুলির উদাহরণ তুলে ধরেন।

ই-পার্লামেন্ট ফিজিবিলিটি স্টাডি এর উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার সদস্য এবং ইউএনডিপি’র কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ২৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock