টি টোয়েন্টি ম্যাচ এবার ভোটের মাঠে ঝিনাইদহ-২ আসনের ভোটের লড়াই হবে নৌকা বনাম ঈগল।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। ঝিনাইদহ -২ আসনের নির্বাচনী এলাকা ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলা নিয়ে গঠিত। ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলায় ২১টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার তিনশত, যার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩৭ হাজার ৫শত ত্রিশ, মহিলা ভোটার ২ লক্ষ ৩৮ হাজার ৭ শত বাষট্টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১ শত ৮৫টি, ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৯৫ টি। এই আসনে মোট ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হবে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ১ নং নির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান জাতীয় সংসদ সদস্য জনাব তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতিকের মধ্যে। জনাব তাহজীব আলম সিদ্দিকী সমি ২০১৪ ও ২০১৮ সালের নিবার্চনে দুইবার এই আসন থেকে নির্বাচিত সাংসদ। প্রথমে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিকে নির্বাচন করে বিজয় লাভ করেন এবং পরবর্তী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করেন এবং নির্বাচিত হন। পর পর দুইবার এই আসন থেকে নির্বাচিত হয়ে বেশ সুবিধাজনক স্থানে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সমি সিদ্দিকী। এলাকার মানুষের সুখ-দুঃখের সারথি সমি সিদ্দিকী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত কারন তিনি বেশ কিছু সিন্ডিকেট ভেঙে জনগণের উপকার করেছেন এবং রাস্তা, ব্রিজ, স্কুল কলেজের অবকাঠামো উন্নয়নে রেখেছেন ব্যাপক ভুমিকা। উল্লেখ্য তিনি সংসদ সদস্য থাকাকালীন যে সম্মানি(বেতন) পেতেন তা তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে অনুদান হিসেবে দিয়ে দিয়েছেন। তাছাড়া সমি সিদ্দিকীর বাবা বীরমুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী ছিলেন স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদক্ষ সহচর।স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক হিসেবে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা তুলে দেন বঙ্গবন্ধুর হাতে।সেদিক দিয়েও তার একটা সুনাম রয়েছে। এছাড়াও প্রতিবছর সিদ্দিকী ফাউন্ডেশনের সৌজন্যে প্রতিবছর ঈদের সময় শাড়ি লুঙ্গি,ঈদ সামগ্রী ও কম্বল বিতরণ করে সাধারণ মানুষের মাঝে বেশ সুনাম অর্জন করেছেন বর্তমান এম পি সমি সিদ্দিকী। তার সাথে নির্বাচনে কাজ করছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আছেন আলোচনার শীর্ষে।তিনি আশাবাদী ৭ জানুয়ারী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে নৌকা প্রতীকে বিজ য়ী হবেন। অপরদিকে রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস-এর চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, ভাষাসৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার সন্তান নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ শক্ত স্থানে অবস্থান করছেন । আওয়ামী লীগের বেশ কিছু পদধারী নেতাকর্মী তার সাথে ঈগল প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে সরাসরি মাঠে নেমে ভোট চাইছেন। উল্লেখ্য জাহেদী ফাউন্ডেশনের সৌজন্যে প্রতিবছর ঈদের সময় গরীব অসহায় মানুষের মাঝে গোস্তো বিতরণ, মানুষের মাঝে শাড়ি কাপড়, লুঙ্গি, ঈদ সামগ্রী বিতরণ করায় নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ব্যাপক একটি সুনাম রয়েছে তার নির্বাচনী এলাকার মানুষের মাঝে। তাছাড়া জাহেদী ফাউন্ডেশনের সৌজন্যে ঝিনাইদহ ও হরিনাকুন্ডু এলাকায় বেশ কিছু স্কুল কলেজ মসজিদ ও মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ করে দেওয়ায় সাধারণ মানুষের মাঝে একটা আস্থার জায়গা তৈরি করেছেন। এছাড়াও বেশ কিছু কবরস্থানে অনুদান হিসেবে দিয়েছেন নগদ অর্থ। সব মিলিয়ে বলা যায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের এই দান-অনুদান নির্বাচনে ব্যাপক একটি প্রভাব ফেলবে। ঝিনাইদহের সর্বস্তরের জনগণ অধিক আগ্রহের সাথে চেয়ে আছেন আগামী ৭ জানুয়ারীর ভোটে কে হচ্ছেন ঝিনাইদহ-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ইতিমধ্যেই গ্রাম- মহল্লা,পাড়ায় পাড়ায়, চায়ের দোকান রাস্তায় সব জায়গায় বিশাল উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের মাঝে নিজ নিজ প্রতিকে ভোট চাচ্ছেন প্রার্থী ও প্রতিনিধিরা। বেলা দুইটা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মাইকিং।ঝিনাইদহ-২ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ( জাসদ) সমর্থিত ফজলুল কবির ‘মশাল’, বাংলাদেশ কংগ্রেস নাসির উদ্দিন ‘ডাব’, জাতীয় পার্টির মাহফুজুর রহমান ‘লাঙ্গল’, তৃণমুল বিএনপির জামিরুল ইসলাম ‘সোনালী আঁশ’, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নজরুল ইসলাম ‘একতারা’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বুলবুল হায়দার ‘ছড়ি’, এনপিপির মিজানুর রহমান মিজু ‘আম’, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খাঁ ‘হাত ঘড়ি’ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সমর্থিত খোন্দকার হাফিজুর রহমান ফারুক ‘কুঁড়ে ঘর’ প্রতীক বরাদ্ধ পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টি টোয়েন্টি ম্যাচ এবার ভোটের মাঠে ঝিনাইদহ-২ আসনের ভোটের লড়াই হবে নৌকা বনাম ঈগল।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। ঝিনাইদহ -২ আসনের নির্বাচনী এলাকা ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলা নিয়ে গঠিত। ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলায় ২১টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার তিনশত, যার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩৭ হাজার ৫শত ত্রিশ, মহিলা ভোটার ২ লক্ষ ৩৮ হাজার ৭ শত বাষট্টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১ শত ৮৫টি, ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৯৫ টি। এই আসনে মোট ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হবে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ১ নং নির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান জাতীয় সংসদ সদস্য জনাব তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতিকের মধ্যে। জনাব তাহজীব আলম সিদ্দিকী সমি ২০১৪ ও ২০১৮ সালের নিবার্চনে দুইবার এই আসন থেকে নির্বাচিত সাংসদ। প্রথমে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিকে নির্বাচন করে বিজয় লাভ করেন এবং পরবর্তী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করেন এবং নির্বাচিত হন। পর পর দুইবার এই আসন থেকে নির্বাচিত হয়ে বেশ সুবিধাজনক স্থানে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সমি সিদ্দিকী। এলাকার মানুষের সুখ-দুঃখের সারথি সমি সিদ্দিকী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত কারন তিনি বেশ কিছু সিন্ডিকেট ভেঙে জনগণের উপকার করেছেন এবং রাস্তা, ব্রিজ, স্কুল কলেজের অবকাঠামো উন্নয়নে রেখেছেন ব্যাপক ভুমিকা। উল্লেখ্য তিনি সংসদ সদস্য থাকাকালীন যে সম্মানি(বেতন) পেতেন তা তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে অনুদান হিসেবে দিয়ে দিয়েছেন। তাছাড়া সমি সিদ্দিকীর বাবা বীরমুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী ছিলেন স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদক্ষ সহচর।স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক হিসেবে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা তুলে দেন বঙ্গবন্ধুর হাতে।সেদিক দিয়েও তার একটা সুনাম রয়েছে। এছাড়াও প্রতিবছর সিদ্দিকী ফাউন্ডেশনের সৌজন্যে প্রতিবছর ঈদের সময় শাড়ি লুঙ্গি,ঈদ সামগ্রী ও কম্বল বিতরণ করে সাধারণ মানুষের মাঝে বেশ সুনাম অর্জন করেছেন বর্তমান এম পি সমি সিদ্দিকী। তার সাথে নির্বাচনে কাজ করছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আছেন আলোচনার শীর্ষে।তিনি আশাবাদী ৭ জানুয়ারী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে নৌকা প্রতীকে বিজ য়ী হবেন। অপরদিকে রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস-এর চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, ভাষাসৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার সন্তান নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ শক্ত স্থানে অবস্থান করছেন । আওয়ামী লীগের বেশ কিছু পদধারী নেতাকর্মী তার সাথে ঈগল প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে সরাসরি মাঠে নেমে ভোট চাইছেন। উল্লেখ্য জাহেদী ফাউন্ডেশনের সৌজন্যে প্রতিবছর ঈদের সময় গরীব অসহায় মানুষের মাঝে গোস্তো বিতরণ, মানুষের মাঝে শাড়ি কাপড়, লুঙ্গি, ঈদ সামগ্রী বিতরণ করায় নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ব্যাপক একটি সুনাম রয়েছে তার নির্বাচনী এলাকার মানুষের মাঝে। তাছাড়া জাহেদী ফাউন্ডেশনের সৌজন্যে ঝিনাইদহ ও হরিনাকুন্ডু এলাকায় বেশ কিছু স্কুল কলেজ মসজিদ ও মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ করে দেওয়ায় সাধারণ মানুষের মাঝে একটা আস্থার জায়গা তৈরি করেছেন। এছাড়াও বেশ কিছু কবরস্থানে অনুদান হিসেবে দিয়েছেন নগদ অর্থ। সব মিলিয়ে বলা যায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের এই দান-অনুদান নির্বাচনে ব্যাপক একটি প্রভাব ফেলবে। ঝিনাইদহের সর্বস্তরের জনগণ অধিক আগ্রহের সাথে চেয়ে আছেন আগামী ৭ জানুয়ারীর ভোটে কে হচ্ছেন ঝিনাইদহ-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ইতিমধ্যেই গ্রাম- মহল্লা,পাড়ায় পাড়ায়, চায়ের দোকান রাস্তায় সব জায়গায় বিশাল উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের মাঝে নিজ নিজ প্রতিকে ভোট চাচ্ছেন প্রার্থী ও প্রতিনিধিরা। বেলা দুইটা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মাইকিং।ঝিনাইদহ-২ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ( জাসদ) সমর্থিত ফজলুল কবির ‘মশাল’, বাংলাদেশ কংগ্রেস নাসির উদ্দিন ‘ডাব’, জাতীয় পার্টির মাহফুজুর রহমান ‘লাঙ্গল’, তৃণমুল বিএনপির জামিরুল ইসলাম ‘সোনালী আঁশ’, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নজরুল ইসলাম ‘একতারা’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বুলবুল হায়দার ‘ছড়ি’, এনপিপির মিজানুর রহমান মিজু ‘আম’, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খাঁ ‘হাত ঘড়ি’ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সমর্থিত খোন্দকার হাফিজুর রহমান ফারুক ‘কুঁড়ে ঘর’ প্রতীক বরাদ্ধ পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock