ভর্তিচ্ছুদের জন্য পবিপ্রবির মানবিক উদ্যোগ: চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস

আজ ১২ এপ্রিল (শনিবার) কৃষি গুচ্ছের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার্থীদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এক মানবিক উদ্যোগ নিয়েছে—চালু করা হচ্ছে বিশেষ বাস সার্ভিস।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নির্দেশনায় এ সার্ভিসের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কর্মকর্তা প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১২ এপ্রিল) পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ৩টি বাস নির্ধারিত হয়েছে। পরীক্ষার আগে সকাল সাড়ে ১০টায় ইউনিভার্সিটি স্কয়ার (লেবুখালি) থেকে এসব বাস ছাড়বে।
এছাড়াও পরীক্ষায় হল সচিব/পরিদর্শক এর দায়িত্ব পালন করতে যারা বরিশাল থেকে আসবেন তাদের (শিক্ষক) জন্য এসি মিনিবাস এবং ১টি মাইক্রোবাস বেলা ১১টায় সিটি কর্পোরেশনের সামনে থেকে ছেড়ে অপসোনিন মোড়, বটতলা, বাংলাবাজার, আমতলা হয়ে ক্যাম্পাসে আসবে।
কর্মকর্তাদের জন্য ২টি মাইক্রোবাস বরিশাল সিটি কর্পোরেশনের সামনে থেকে ১১টায় ছেড়ে অপসোনিন মোড়, বটতলা, চৌমাথা, আমতলা হয়ে রুপাতলী দিয়ে ক্যাম্পাসে আসবে।
পটুয়াখালী থেকে যেসব কেন্দ্র সচিব ও হল পরিদর্শকরা আসবেন তাদের জন্য শিশু পার্ক থেকে দুপুর সাড়ে ১২ টায় মাইক্রোবাস ছেড়ে চৌমাথা হয়ে ক্যাম্পাসে আসবে।
পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ভর্তি পরীক্ষার সময় এলাকার যানবাহনের সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবককে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য এটি বড় একটি সমস্যা। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যেন প্রতিটি শিক্ষার্থী নিরাপদ ও স্বস্তিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে।”
এই উদ্যোগকে শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর দায়িত্ববোধ ও সহানুভূতির অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পরীক্ষার্থীদের জন্য এটি শুধু একটি পরিবহন সহায়তা নয়, বরং তাদের প্রতি এক আন্তরিক অভিবাদন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ১২ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভর্তিচ্ছুদের জন্য পবিপ্রবির মানবিক উদ্যোগ: চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস

আজ ১২ এপ্রিল (শনিবার) কৃষি গুচ্ছের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার্থীদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এক মানবিক উদ্যোগ নিয়েছে—চালু করা হচ্ছে বিশেষ বাস সার্ভিস।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নির্দেশনায় এ সার্ভিসের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কর্মকর্তা প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১২ এপ্রিল) পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ৩টি বাস নির্ধারিত হয়েছে। পরীক্ষার আগে সকাল সাড়ে ১০টায় ইউনিভার্সিটি স্কয়ার (লেবুখালি) থেকে এসব বাস ছাড়বে।
এছাড়াও পরীক্ষায় হল সচিব/পরিদর্শক এর দায়িত্ব পালন করতে যারা বরিশাল থেকে আসবেন তাদের (শিক্ষক) জন্য এসি মিনিবাস এবং ১টি মাইক্রোবাস বেলা ১১টায় সিটি কর্পোরেশনের সামনে থেকে ছেড়ে অপসোনিন মোড়, বটতলা, বাংলাবাজার, আমতলা হয়ে ক্যাম্পাসে আসবে।
কর্মকর্তাদের জন্য ২টি মাইক্রোবাস বরিশাল সিটি কর্পোরেশনের সামনে থেকে ১১টায় ছেড়ে অপসোনিন মোড়, বটতলা, চৌমাথা, আমতলা হয়ে রুপাতলী দিয়ে ক্যাম্পাসে আসবে।
পটুয়াখালী থেকে যেসব কেন্দ্র সচিব ও হল পরিদর্শকরা আসবেন তাদের জন্য শিশু পার্ক থেকে দুপুর সাড়ে ১২ টায় মাইক্রোবাস ছেড়ে চৌমাথা হয়ে ক্যাম্পাসে আসবে।
পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ভর্তি পরীক্ষার সময় এলাকার যানবাহনের সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবককে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য এটি বড় একটি সমস্যা। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যেন প্রতিটি শিক্ষার্থী নিরাপদ ও স্বস্তিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে।”
এই উদ্যোগকে শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর দায়িত্ববোধ ও সহানুভূতির অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পরীক্ষার্থীদের জন্য এটি শুধু একটি পরিবহন সহায়তা নয়, বরং তাদের প্রতি এক আন্তরিক অভিবাদন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ১২ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock