থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার(৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রাতরাশ বৈঠকে মিলিত হন।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানা ডায়।
আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমসটেক সম্মেলনে বক্তব্য দেবেন। গত ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টায় ব্যাংকক পৌঁছান।
ঢাকা,শুক্রবার,০৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















