বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না, জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে নির্বাচন চাচ্ছে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে একটি ফ্যাসিস্ট সরকার এ জাতির ওপর নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, গুম-খুন করেছে, এগুলো করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লব-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আবার গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ পেয়েছি। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকার, দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে একটা নির্বাচনের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো করে নির্বাচনের ঘোষণা দেবেন। ’

হতাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘তিনি তার বক্তব্যের মধ্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তমের নাম একবারও উচ্চারণ করেননি। অথচ তো এটাই ছিল ইতিহাস। আমরা চাই না, আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন সেই ইতিহাসগুলো পড়ুক। প্রকৃত সত্যগুলাকে উদ্ঘাটন করে জনগণের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে, দেশের চলমান সমস্যাগুলো ততই দ্রুত সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। ’

দল ও দলের প্রধানের পক্ষ থেকে জাতিকে স্বাধীনতার শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। একইসঙ্গে তিনি প্রত্যাশা করে বলেন, অতি শিগগিরই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে’, প্রধান উপদেষ্টার এমন কথায় নির্বাচনী রোডম্যাপ অস্পষ্ট। কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি, স্পষ্ট রোডম্যাপ, দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকট সৃষ্টি হয়েছে, সেগুলো কাটবে না।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না, বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে, বিএনপি নির্বাচনের কথা বলছে। নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারে কথা বলছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, তা এখন পর্যন্ত আমরা পুরোপুরি পাইনি। এর মধ্যে অনেক চড়াই-উৎরাই গেছে।
ঢাকা,বুধবার ২৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না, জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে নির্বাচন চাচ্ছে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে একটি ফ্যাসিস্ট সরকার এ জাতির ওপর নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, গুম-খুন করেছে, এগুলো করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লব-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আবার গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ পেয়েছি। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকার, দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে একটা নির্বাচনের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো করে নির্বাচনের ঘোষণা দেবেন। ’

হতাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘তিনি তার বক্তব্যের মধ্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তমের নাম একবারও উচ্চারণ করেননি। অথচ তো এটাই ছিল ইতিহাস। আমরা চাই না, আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন সেই ইতিহাসগুলো পড়ুক। প্রকৃত সত্যগুলাকে উদ্ঘাটন করে জনগণের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে, দেশের চলমান সমস্যাগুলো ততই দ্রুত সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। ’

দল ও দলের প্রধানের পক্ষ থেকে জাতিকে স্বাধীনতার শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। একইসঙ্গে তিনি প্রত্যাশা করে বলেন, অতি শিগগিরই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে’, প্রধান উপদেষ্টার এমন কথায় নির্বাচনী রোডম্যাপ অস্পষ্ট। কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি, স্পষ্ট রোডম্যাপ, দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকট সৃষ্টি হয়েছে, সেগুলো কাটবে না।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না, বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে, বিএনপি নির্বাচনের কথা বলছে। নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারে কথা বলছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, তা এখন পর্যন্ত আমরা পুরোপুরি পাইনি। এর মধ্যে অনেক চড়াই-উৎরাই গেছে।
ঢাকা,বুধবার ২৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock