হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার

রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়া (৫০) হত্যার ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা বর্তমানে থানায় রয়েছেন। গ্রেপ্তাররা হলেন- রুপা ও নাজিম। রাতে এসব তথ্য নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
তিনি বলেন, উত্তরখান থানার পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রুপা ও নাজিম দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
হত্যার পর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো শুরু হয়। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি।এর আগে, সোমবার উত্তরখানের ফ্ল্যাটে উপাধ্যক্ষকে কোপানো হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি মারা যান,

এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মঙ্গলবার তার ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরে নিহত সাইফুর রহমানের ভাই মুজাহিদুর রহমান ভুঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় একটি দায়ের করেন। এজাহারটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করে উত্তরখান থানা পুলিশ।
ঢাকা,মঙ্গলবার ১১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার

রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়া (৫০) হত্যার ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা বর্তমানে থানায় রয়েছেন। গ্রেপ্তাররা হলেন- রুপা ও নাজিম। রাতে এসব তথ্য নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
তিনি বলেন, উত্তরখান থানার পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রুপা ও নাজিম দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
হত্যার পর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো শুরু হয়। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি।এর আগে, সোমবার উত্তরখানের ফ্ল্যাটে উপাধ্যক্ষকে কোপানো হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি মারা যান,

এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মঙ্গলবার তার ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরে নিহত সাইফুর রহমানের ভাই মুজাহিদুর রহমান ভুঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় একটি দায়ের করেন। এজাহারটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করে উত্তরখান থানা পুলিশ।
ঢাকা,মঙ্গলবার ১১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock