ফ্যাসিস্ট আওয়ামী দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, তাদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিস্ট আওয়ামী দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

দিনে-রাতে কোথাও দোসরদের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তাদের ঘুম হারাম করে দেব।

তারা কোথাও স্থান পাবে না।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার পর উপদেষ্টার বারিধারা ডিওএইচএসের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তরিত করেছে। ওই টাকা ব্যবহার করেই তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এটা আমরা কোনো অবস্থাতেই করতে দেব না। যে ভাবেই হোক, এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানে আমাদের বাহিনী প্রয়োজন হবে, সেখানেই যাবে। প্রতিহত করবে।

তিনি বলেন, আমি আমার বাহিনীকে নির্দেশনা দিয়েছি রাতের আরও টোল বৃদ্ধি করবে। কোথাও যেন কোনো ঘটনা না ঘটে, এজন্য তারা ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা না নিতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে। অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কোনো অবস্থাতেই আমরা ছাড় দেব না। সন্ত্রাসীরা যেন কোথাও ঘুমাতে, বসতে ও দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা আমরা করব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করার বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, আমার পদত্যাগ দাবির বিষয় আজ প্রথম নয়। শিক্ষার্থীরা চাচ্ছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরও হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা কাজ করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত, অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

মা-বোনদের ভয়ের কোনো কারণ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মা বোনদের বিষয়ে সব সময় আমরা অবগত আছি।
ঢাকা,সোমবার ২৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট আওয়ামী দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, তাদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিস্ট আওয়ামী দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

দিনে-রাতে কোথাও দোসরদের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তাদের ঘুম হারাম করে দেব।

তারা কোথাও স্থান পাবে না।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার পর উপদেষ্টার বারিধারা ডিওএইচএসের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তরিত করেছে। ওই টাকা ব্যবহার করেই তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এটা আমরা কোনো অবস্থাতেই করতে দেব না। যে ভাবেই হোক, এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানে আমাদের বাহিনী প্রয়োজন হবে, সেখানেই যাবে। প্রতিহত করবে।

তিনি বলেন, আমি আমার বাহিনীকে নির্দেশনা দিয়েছি রাতের আরও টোল বৃদ্ধি করবে। কোথাও যেন কোনো ঘটনা না ঘটে, এজন্য তারা ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা না নিতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে। অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কোনো অবস্থাতেই আমরা ছাড় দেব না। সন্ত্রাসীরা যেন কোথাও ঘুমাতে, বসতে ও দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা আমরা করব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করার বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, আমার পদত্যাগ দাবির বিষয় আজ প্রথম নয়। শিক্ষার্থীরা চাচ্ছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরও হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা কাজ করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত, অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

মা-বোনদের ভয়ের কোনো কারণ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মা বোনদের বিষয়ে সব সময় আমরা অবগত আছি।
ঢাকা,সোমবার ২৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock