সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের বাসভবন ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শহরের রোনালসে সড়কের বাসভবন ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা।
এর আগে সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে অবস্থিত ফিরোজা আমু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড ভেঙে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা। এ সময় পাশে থাকা ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নামফলকও তারা ভাঙচুর করে তারা। তারা আরও জানান, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা ৬ মাস হলেও পাশের দেশ ভারতে বসে এখনো উসকানি দিচ্ছে দেশের বিরুদ্ধে। এ কারণে বাংলাদেশের ছাত্র-জনতা বিক্ষুব্ধ মনোভাবের প্রতিবাদ স্বরূপ এই দোসরদের অবৈধ আয়ের বাসভবনগুলো ভাঙচুর করা হচ্ছে।
ঝালকাঠি,বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















