খুলনা নগরীর ময়লাপোতা মোড় সংলগ্ন শেরেবাংলা রোডের শেখবাড়ি খ্যাত ভবনটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।খুলনা মহানগরের শেরেবাংলা রোডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও শেখ মুজিবুর রহমানের ভাই শেখ আবু নাসেরের বাড়ি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দোতলা বাড়িটি পরিচিতি পায় ‘শেখ বাড়ি’ হিসেবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে কিছু শিক্ষার্থীরা জড়ো হয়ে শেরেবাংলা রোডের শেখবাড়ির গেট ভাঙচুর করে। এ সময় ভবনের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মুখে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট কয়েক দফা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে শেখ বাড়িতে। এরপর থেকে বাড়িটি ‘পোড়া বাড়ি’ হিসেবে পড়ে ছিল।এ সময় ছাত্র-জনতাকে উল্লাস করতে দেখা গেছে। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী স্লোগানে উত্তাল হয়ে পড়ে পুরো এলাকা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা খুলনার শেখ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে।
খুলনা,বুধবার ০৫ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















