রাজধানীর বাড্ডা আফতাবনগরে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

রাজধানীর বাড্ডা আফতাবনগরে আব্দুস সালাম (৬৫) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।রোববার রাতে বাড্ডা থানা পুলিশ আফতাবনগর চায়না প্রজেক্ট ৫ নম্বর সেক্টর থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তার বাড়ি শেরপুর সদর উপজেলার সুগনিবাগ গ্রামে। তিনি ঢাকার মেরুল বাড্ডা বৈঠাখালী মোড় এলাকায় থাকতেন।

নিহতের ভাতিজা মো. সুজন জানান, আব্দুস সালামের ৪ ছেলে ও ৩ মেয়ের রয়েছে। সালামের পরিবারের সবাই গ্রামে থাকলেও মেরুল বাড্ডায় তার এক ছেলে থাকেন। এক সপ্তাহ আগে গ্রাম থেকে ঢাকায় ছেলের কাছে এসেছিলেন তিনি। এরপর ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন। রোববার সন্ধ্যার দিকে অটোরিকশা চালানোর জন্য বাসা থেকে বের হয়েছিলেন। এরপর রাতে সুজন খবর পান, বাড্ডা আফতাবনগর এলাকায় সালামের লাশ পাওয়া গেছে। পরবর্তীতে সেখানে গিয়ে রাস্তার পাশে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি জানান, লাশের পাশেই অটোরিকশার একটি এক্সেল পড়েছিল। আর তার মাথায় আঘাত রয়েছে।

এদিকে, বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল হাসান মারুফ জানান, রোববার রাত পৌনে ১০টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে তাদের কাছে খবর আসে, আফতাবনগর চায়না প্রজেক্ট ৫ নম্বর সেক্টর, এন ব্লক, ১৩ নম্বর এভিনিউয়ে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আব্দুর সালাম নামের ওই ব্যক্তি লাশ উদ্ধার করা হয়। এ সময় তার পকেটে থাকা একটি মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত এবং স্বজনদের খুঁজে বের করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে এবং রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা,সোমবার ২৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাড্ডা আফতাবনগরে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

রাজধানীর বাড্ডা আফতাবনগরে আব্দুস সালাম (৬৫) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।রোববার রাতে বাড্ডা থানা পুলিশ আফতাবনগর চায়না প্রজেক্ট ৫ নম্বর সেক্টর থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তার বাড়ি শেরপুর সদর উপজেলার সুগনিবাগ গ্রামে। তিনি ঢাকার মেরুল বাড্ডা বৈঠাখালী মোড় এলাকায় থাকতেন।

নিহতের ভাতিজা মো. সুজন জানান, আব্দুস সালামের ৪ ছেলে ও ৩ মেয়ের রয়েছে। সালামের পরিবারের সবাই গ্রামে থাকলেও মেরুল বাড্ডায় তার এক ছেলে থাকেন। এক সপ্তাহ আগে গ্রাম থেকে ঢাকায় ছেলের কাছে এসেছিলেন তিনি। এরপর ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন। রোববার সন্ধ্যার দিকে অটোরিকশা চালানোর জন্য বাসা থেকে বের হয়েছিলেন। এরপর রাতে সুজন খবর পান, বাড্ডা আফতাবনগর এলাকায় সালামের লাশ পাওয়া গেছে। পরবর্তীতে সেখানে গিয়ে রাস্তার পাশে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি জানান, লাশের পাশেই অটোরিকশার একটি এক্সেল পড়েছিল। আর তার মাথায় আঘাত রয়েছে।

এদিকে, বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল হাসান মারুফ জানান, রোববার রাত পৌনে ১০টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে তাদের কাছে খবর আসে, আফতাবনগর চায়না প্রজেক্ট ৫ নম্বর সেক্টর, এন ব্লক, ১৩ নম্বর এভিনিউয়ে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আব্দুর সালাম নামের ওই ব্যক্তি লাশ উদ্ধার করা হয়। এ সময় তার পকেটে থাকা একটি মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত এবং স্বজনদের খুঁজে বের করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে এবং রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা,সোমবার ২৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock