ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় মধ্যরাত পর্যন্ত একেএকে আহতরা হাসপাতালে আসেন। তবে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে অধিকাংশই চলে গেছেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার (২৬ জানুয়ারি) রাত দেড়টার দিকেও উত্তেজনা চলছে। দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় পথচারীসহ অনেকে আহত হয়েছেন।এদিকে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় পুলিশের সহায়তায় চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শুরুতে ঢাবির শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিউমার্কেট এলাকার দিকে ধাওয়া দেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাবির শিক্ষার্থীদের ক্যাম্পাসের দিকে ধাওয়া দেন। খবর পেয়ে সাত কলেজের শিক্ষার্থীদের সমর্থনে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

জানা গেছে, ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার উত্তেজনা থামাতে সাউন্ড গ্রেনেড ও নিক্ষেপ করে পুলিশ।

রোববার রাত ১১টা নাগাদ ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের নামে অসদাচরণের অভিযোগে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অপরদিকে ঢাবির একদল শিক্ষার্থী স্যার এ এফ রহমান হলের সামনে অবস্থান নেন। এতে বিশ্ববিদ্যালয়ের এলাকায় এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাত কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে সাত কলেজের কয়েকজন শিক্ষার্থী কয়েকটি দাবি নিয়ে যান। এ সময় উপ-উপাচার্য তাদের সাথে খারাপ ব্যবহার করেন।

ঢাকা কলেজ ও সাত কলেজের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান বলেন, উপ-উপাচার্য ঘটনাস্থলে এসে ক্ষমা না চাইলে তারা স্থান ছাড়বেন না।
ঢাকা,সোমবার ২৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় মধ্যরাত পর্যন্ত একেএকে আহতরা হাসপাতালে আসেন। তবে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে অধিকাংশই চলে গেছেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার (২৬ জানুয়ারি) রাত দেড়টার দিকেও উত্তেজনা চলছে। দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় পথচারীসহ অনেকে আহত হয়েছেন।এদিকে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় পুলিশের সহায়তায় চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শুরুতে ঢাবির শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিউমার্কেট এলাকার দিকে ধাওয়া দেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাবির শিক্ষার্থীদের ক্যাম্পাসের দিকে ধাওয়া দেন। খবর পেয়ে সাত কলেজের শিক্ষার্থীদের সমর্থনে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

জানা গেছে, ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার উত্তেজনা থামাতে সাউন্ড গ্রেনেড ও নিক্ষেপ করে পুলিশ।

রোববার রাত ১১টা নাগাদ ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের নামে অসদাচরণের অভিযোগে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অপরদিকে ঢাবির একদল শিক্ষার্থী স্যার এ এফ রহমান হলের সামনে অবস্থান নেন। এতে বিশ্ববিদ্যালয়ের এলাকায় এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাত কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে সাত কলেজের কয়েকজন শিক্ষার্থী কয়েকটি দাবি নিয়ে যান। এ সময় উপ-উপাচার্য তাদের সাথে খারাপ ব্যবহার করেন।

ঢাকা কলেজ ও সাত কলেজের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান বলেন, উপ-উপাচার্য ঘটনাস্থলে এসে ক্ষমা না চাইলে তারা স্থান ছাড়বেন না।
ঢাকা,সোমবার ২৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock