বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বাসায় অভিযান চলছে। মিলেছে।রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির বাসায় অভিযানে যায় দুদক। কমিশনের পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান চলছে।তিনি জানান, উদ্ধার হওয়া অর্থ গণনা চলছে। গণনা শেষে বলা যাবে কত টাকা পাওয়া গেছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের ওই মামলায় গত ১৪ জানুয়ারি বিকেলে গ্রেপ্তার হন এস কে সুর চৌধুরী।
গত বছরের ২৩ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ধারায় সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগ আনা হয়েছে।
ঢাকা,রোববার ১৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















