জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ (প্রথম স্ত্রী) গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,বুধবার ১৫ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















