ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির দাবীতে ‘অসহযোগ’ আন্দোলন ও আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ এবং ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা ‘অবরোধ’ এর ডাক দিয়েছেন ১২ দলীয় জোট।
নেতৃবৃন্দ বলেন, যে সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করে ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে! যে জালীম সরকার আপনার -আমার ভাই ও সহকর্মীদের গুম-খুন করে অগণিত পরিবার পরিজনদের এতিম বানিয়েছে। এখন আপনার -আমার ঈমানী দায়িত্ব দেশ বাঁচাতে সেই জালীম -ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারকে অসহযোগিতা করুন।
নেতৃবৃন্দ সরকারি -স্বায়িত্বশাসিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন এই অবৈধ সরকারকে পাতানো নির্বাচনে সহযোগিতা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। একই সাথে ১২ দলীয় জোট গত পনের বছর ধরে বিএনপি -জামায়াত ও ১২ দলীয় জোটের যে সকল নেতাকর্মীদের মামলা রয়েছে তারা আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকবেন।
১২ দলীয় জোটের নেতৃবৃন্দ দেশবাসীকে ‘অসহযোগ আন্দোলনকে সফল করার লক্ষ্যে এবং সরকারকে সহযোগিতা না করার জন্য আহ্বান জানান।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে জোট নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামিক ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমূখ।
এর আগে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি। সরকার পতনের একদফা দাবিতে আজ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি।
ঢাকা,বুধবার ২০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















