শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে জাজিরা থানা ভবনে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ওসির ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শরীয়তপুর,বৃহস্পতিবার ০৯ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















