কালকিনিতে আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হামলায় আ.লীগ নেতাসহ নিহত ৩

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় কয়েকশ’ হাতবোমা নিক্ষেপ করা হয়। সংঘর্ষে ছেলে ও এক সমর্থকসহ প্রাণ হারান ৮ নম্বর ওয়ার্ডের এক ইউপি সদস্য।গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর এলাকা ছাড়েন ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আক্তার।শিকদারদের সঙ্গে বিরোধ রয়েছে ফকির বংশের লোকজনের।অবস্থা বুঝে চার মাসেরও বেশি সময় পর শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এলাকায় ফিরে দুই শতাধিক লোক নিয়ে হামলা চালান প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে। এতেই ঘটেছে বিপত্তি। পাল্টা হামলায় ছেলে ও এক সমর্থকসহ প্রাণ হারাতে হয়েছে তাকে।

এ ঘটনায় নিহতরা হলেন-আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও আক্তারের সমর্থক সিরাজ চৌকিদার। সিরাজ চৌকিদার একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনির বাঁশগাড়ি ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে আক্তার শিকদারের বিরোধ চলছিল। আক্তার এলাকায় ফিরে সকালে দুই শতাধিক লোক নিয়ে প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালান। এতে ফকির বংশের লোকজন একত্রিত হয়ে পাল্টা হামলা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আক্তার শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে আহত হন আক্তার শিকদারের ছেলে মারুফসহ অন্তত ১৫ জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ ও সিরাজের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবীর।মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
মাদারীপুর,শুক্রবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হামলায় আ.লীগ নেতাসহ নিহত ৩

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় কয়েকশ’ হাতবোমা নিক্ষেপ করা হয়। সংঘর্ষে ছেলে ও এক সমর্থকসহ প্রাণ হারান ৮ নম্বর ওয়ার্ডের এক ইউপি সদস্য।গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর এলাকা ছাড়েন ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আক্তার।শিকদারদের সঙ্গে বিরোধ রয়েছে ফকির বংশের লোকজনের।অবস্থা বুঝে চার মাসেরও বেশি সময় পর শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এলাকায় ফিরে দুই শতাধিক লোক নিয়ে হামলা চালান প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে। এতেই ঘটেছে বিপত্তি। পাল্টা হামলায় ছেলে ও এক সমর্থকসহ প্রাণ হারাতে হয়েছে তাকে।

এ ঘটনায় নিহতরা হলেন-আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও আক্তারের সমর্থক সিরাজ চৌকিদার। সিরাজ চৌকিদার একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনির বাঁশগাড়ি ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে আক্তার শিকদারের বিরোধ চলছিল। আক্তার এলাকায় ফিরে সকালে দুই শতাধিক লোক নিয়ে প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালান। এতে ফকির বংশের লোকজন একত্রিত হয়ে পাল্টা হামলা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আক্তার শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে আহত হন আক্তার শিকদারের ছেলে মারুফসহ অন্তত ১৫ জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ ও সিরাজের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবীর।মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
মাদারীপুর,শুক্রবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock