ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিজেপি ও কংগ্রেস এমপিদের মধ্যে সংঘর্ষ আহত দুই এমপি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দল কংগ্রেস ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজেপির দুই এমপি গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় সংবিধান প্রণেতা বিআর অম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে গত কয়েকদিন ধরে বিতর্ক চলছে। সেই বিতর্ককে কেন্দ্র করেই বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংসদে কংগ্রেস ও বিজেপি এমপিরা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ঘটনার জের থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে। বিজেপি ও কংগ্রেস দুই দলের পক্ষ থেকেই পার্লামেন্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দুই এমপিকে আঘাত করার অভিযোগ তুলেছে বিজেপি।

আবার কংগ্রেসের পাল্টা অভিযোগ, তাদের বর্ষীয়ান েএমপি মল্লিকার্জুন খাড়্গেকে ধাক্কা দেয়া হয়েছে, তাতে তিনি পড়ে যান। রাহুল গান্ধী দাবি করেছেন, বিজেপি চক্রান্ত করে বৃহস্পতিবার সংসদ উত্তপ্ত রেখেছিল। বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজ্যসভায়। বিআর আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যের বিরোধিতা করে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করে তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই মন্তব্যের নিন্দা করেন।

রাহুল গান্ধী বলেন, অমিত শাহকে অবিলম্বে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তা নাহলে তাকে পদত্যাগ করতে হবে। এরপর বুধবার দিনভর আম্বেদকর বিতর্কে উত্তপ্ত ছিল সংসদ।

বৃহস্পতিবার সকালেও অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংসদে ঢুকছিল কংগ্রেস। কিন্তু কক্ষে প্রবেশের আগেই শুরু হয় ঝামেলা। অভিযোগ, পাল্টা প্রতিবাদ করতে সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন বিজেপি এমপিরা। বিরোধীরা এগোলে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতি শুরু হয়। এই সময়েই ধাক্কাধাক্কিতে পড়ে যান বিজেপি এমপি প্রতাপচন্দ্র ষড়ঙ্গী ও মুকেশ রাজপুত। অভিযোগ, রাহুলের ধাক্কায় মুকেশ পড়ে যান ষড়ঙ্গীর গায়ের ওপর। এতে দু’জনই মাথায় চোট পান। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।বিকেলে রাহুল এক সংবাদ সম্মেলনে বলেন, আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে অমিত শাহ যে ভুল করেছেন, তা ধামাচাপা দিতেই নতুন বিতর্ক তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সংসদের বাইরে অশান্তি বিজেপির পূর্বপরিকল্পিত বলেও দাবি করেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিজেপি ও কংগ্রেস এমপিদের মধ্যে সংঘর্ষ আহত দুই এমপি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দল কংগ্রেস ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজেপির দুই এমপি গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় সংবিধান প্রণেতা বিআর অম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে গত কয়েকদিন ধরে বিতর্ক চলছে। সেই বিতর্ককে কেন্দ্র করেই বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংসদে কংগ্রেস ও বিজেপি এমপিরা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ঘটনার জের থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে। বিজেপি ও কংগ্রেস দুই দলের পক্ষ থেকেই পার্লামেন্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দুই এমপিকে আঘাত করার অভিযোগ তুলেছে বিজেপি।

আবার কংগ্রেসের পাল্টা অভিযোগ, তাদের বর্ষীয়ান েএমপি মল্লিকার্জুন খাড়্গেকে ধাক্কা দেয়া হয়েছে, তাতে তিনি পড়ে যান। রাহুল গান্ধী দাবি করেছেন, বিজেপি চক্রান্ত করে বৃহস্পতিবার সংসদ উত্তপ্ত রেখেছিল। বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজ্যসভায়। বিআর আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যের বিরোধিতা করে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করে তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই মন্তব্যের নিন্দা করেন।

রাহুল গান্ধী বলেন, অমিত শাহকে অবিলম্বে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তা নাহলে তাকে পদত্যাগ করতে হবে। এরপর বুধবার দিনভর আম্বেদকর বিতর্কে উত্তপ্ত ছিল সংসদ।

বৃহস্পতিবার সকালেও অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংসদে ঢুকছিল কংগ্রেস। কিন্তু কক্ষে প্রবেশের আগেই শুরু হয় ঝামেলা। অভিযোগ, পাল্টা প্রতিবাদ করতে সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন বিজেপি এমপিরা। বিরোধীরা এগোলে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতি শুরু হয়। এই সময়েই ধাক্কাধাক্কিতে পড়ে যান বিজেপি এমপি প্রতাপচন্দ্র ষড়ঙ্গী ও মুকেশ রাজপুত। অভিযোগ, রাহুলের ধাক্কায় মুকেশ পড়ে যান ষড়ঙ্গীর গায়ের ওপর। এতে দু’জনই মাথায় চোট পান। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।বিকেলে রাহুল এক সংবাদ সম্মেলনে বলেন, আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে অমিত শাহ যে ভুল করেছেন, তা ধামাচাপা দিতেই নতুন বিতর্ক তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সংসদের বাইরে অশান্তি বিজেপির পূর্বপরিকল্পিত বলেও দাবি করেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO