জামালপুরে কোয়েল পাখির খামার করে গ্রামীন মহিলারা স্বাবলম্বি

গ্রামীন অর্থনীতি ও গ্রামীন মহিলারা স্বাবলম্বি হওয়ায় কোয়েল পাখির খামারে ঝুঁকে পড়েছে। বিভিন্ন এলাকায় মহিলারা গড়ে তুলেছে কোয়েল পাখির খামার। কোয়েল পাখির খামার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে গ্রামীন মহিলারা স্বাবলম্বিতার পাশাপাশি গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করে ফেলেছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলাকা হলেও প্রানি সম্পদের দিক দিয়ে বেশ এগিয়ে। এ উপজেলাধীন বিভিন্ন এলাকার গ্রামীন নারীরা স্বাবলম্বি হওয়ার জন্য কোয়েল পাখির খামার করছে। ইতোমধ্যে অনেকই কোয়েল পাখির খামার করে সফলতার মুখ দেখেছে। সরেজমিনে শ্রীপুর, বাঁশচড়া, সাহাবাজপুর, রশিদপুর, তিতপল্লা, রানাগাছা, ইটাইল সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে বেশ কয়েকজন খামারীর সাথে কথা হয় এর মধ্যে শ্রীপুর গ্রামের ফাতেমা(৩৫) বাঁশচড়া গ্রামের রহিমা(৩০) জানান, এ সব এলাকায় দেড় থেকে দুশ কোয়েল পাখির খামার রয়েছে। প্রতিটি খামারে ৫শতাধিক কোয়েল পাখি রয়েছে। তারা আরো বলেন, কোয়েল, পাখির ডিমের ব্যপক চাহিদা। প্রতি মাসে ডিম বিক্রি করে আয় হচ্ছে ৩০ থেকে ৩৫হাজার টাকা।
কোয়েল পাখির খামার মেলান্দহ, মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপক ভাবে বিস্তার লাভ করেছে। অনেকেই কোয়েল পাখির খামারে ঝুঁকে পড়েছে। সরেজমিনে, মহাদান, ভাটারা, কামরাবাদ, মেষ্টা,বালিজুড়ি, পাথরশী, নাংলা, আদ্রা, ডাংধরা, পাররামপুর সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে জানা গেছে, এ সব এলাকায় ৫শতাধিক কোয়েল পাখির খামার রয়েছে। কথা হয় বেশ কয়েকজন খামারির সাথে এর মধ্যে আদ্রা গ্রামের বানেছা(৩৫) ভাটারা গ্রামের নাজমা(৩০) এ প্রতিবেদক কে বলেন, কোয়েল পাখির খামার বৃদ্ধির পেছনে যুব উন্নয়ন ও বিভিন্ন এনজিও আর্থিক সুবিধা দিয়েছে। স্বল্প সুদে ঋন সুবিধা দেওয়ায় অনেকেই কোয়েল পাখি পালন ও ডিম বিক্রি করে সফলতার মুখ দেখেছে। এ ব্যপারে এলাকার সুশীল সমাজের সাথে কথা বললে তারা জানান, যুব উন্নয়ন ও বিভিন্ন এনজিও কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধকরন ও পরামর্শ দিয়ে সহায়তা করেছে। যারজন্যে কোয়েল পালনে অনেকেই স্বাবলম্বি হয়েছে।
কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,শনিবার ৩১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে কোয়েল পাখির খামার করে গ্রামীন মহিলারা স্বাবলম্বি

গ্রামীন অর্থনীতি ও গ্রামীন মহিলারা স্বাবলম্বি হওয়ায় কোয়েল পাখির খামারে ঝুঁকে পড়েছে। বিভিন্ন এলাকায় মহিলারা গড়ে তুলেছে কোয়েল পাখির খামার। কোয়েল পাখির খামার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে গ্রামীন মহিলারা স্বাবলম্বিতার পাশাপাশি গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করে ফেলেছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলাকা হলেও প্রানি সম্পদের দিক দিয়ে বেশ এগিয়ে। এ উপজেলাধীন বিভিন্ন এলাকার গ্রামীন নারীরা স্বাবলম্বি হওয়ার জন্য কোয়েল পাখির খামার করছে। ইতোমধ্যে অনেকই কোয়েল পাখির খামার করে সফলতার মুখ দেখেছে। সরেজমিনে শ্রীপুর, বাঁশচড়া, সাহাবাজপুর, রশিদপুর, তিতপল্লা, রানাগাছা, ইটাইল সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে বেশ কয়েকজন খামারীর সাথে কথা হয় এর মধ্যে শ্রীপুর গ্রামের ফাতেমা(৩৫) বাঁশচড়া গ্রামের রহিমা(৩০) জানান, এ সব এলাকায় দেড় থেকে দুশ কোয়েল পাখির খামার রয়েছে। প্রতিটি খামারে ৫শতাধিক কোয়েল পাখি রয়েছে। তারা আরো বলেন, কোয়েল, পাখির ডিমের ব্যপক চাহিদা। প্রতি মাসে ডিম বিক্রি করে আয় হচ্ছে ৩০ থেকে ৩৫হাজার টাকা।
কোয়েল পাখির খামার মেলান্দহ, মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপক ভাবে বিস্তার লাভ করেছে। অনেকেই কোয়েল পাখির খামারে ঝুঁকে পড়েছে। সরেজমিনে, মহাদান, ভাটারা, কামরাবাদ, মেষ্টা,বালিজুড়ি, পাথরশী, নাংলা, আদ্রা, ডাংধরা, পাররামপুর সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে জানা গেছে, এ সব এলাকায় ৫শতাধিক কোয়েল পাখির খামার রয়েছে। কথা হয় বেশ কয়েকজন খামারির সাথে এর মধ্যে আদ্রা গ্রামের বানেছা(৩৫) ভাটারা গ্রামের নাজমা(৩০) এ প্রতিবেদক কে বলেন, কোয়েল পাখির খামার বৃদ্ধির পেছনে যুব উন্নয়ন ও বিভিন্ন এনজিও আর্থিক সুবিধা দিয়েছে। স্বল্প সুদে ঋন সুবিধা দেওয়ায় অনেকেই কোয়েল পাখি পালন ও ডিম বিক্রি করে সফলতার মুখ দেখেছে। এ ব্যপারে এলাকার সুশীল সমাজের সাথে কথা বললে তারা জানান, যুব উন্নয়ন ও বিভিন্ন এনজিও কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধকরন ও পরামর্শ দিয়ে সহায়তা করেছে। যারজন্যে কোয়েল পালনে অনেকেই স্বাবলম্বি হয়েছে।
কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,শনিবার ৩১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock