লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার

কোরবানির ঈদ উপলক্ষে লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। আর খাসির চামড়ায় ৫ টাকা ও বকরির চামড়ার দাম ছয় টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার দাম নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়।

এ সময় বাণিজ্য সচিব সেলিম উদ্দিন, বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন চেয়ারম্যান শাহিন আহমেদ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৫৫ থেকে বাড়িয়ে ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঢাকায় গুরুর চামড়া প্রতিপিস ১২০০ টাকার নিচে কেনা হবে না এবং ঢাকার বাইরের চামড়া এক হাজার টাকার নিচে কেনা হবে না বলেও জানান তিনি৷

অতিরিক্ত গরমে চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি বেশি এ বছর। এজন্য চামড়া ছাড়ানোর অন্তত চার ঘণ্টার মধ্যে লবণ দেওয়ার পরামর্শ দেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন, চামড়া জাতীয় সম্পদ, সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। ট্যানারি মালিকরা যদি একটি মূল্য নির্ধারণ করে দেন তাহলে ভালো হয়।
ঢাকা,সোমবার ০৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার

কোরবানির ঈদ উপলক্ষে লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। আর খাসির চামড়ায় ৫ টাকা ও বকরির চামড়ার দাম ছয় টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার দাম নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়।

এ সময় বাণিজ্য সচিব সেলিম উদ্দিন, বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন চেয়ারম্যান শাহিন আহমেদ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৫৫ থেকে বাড়িয়ে ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঢাকায় গুরুর চামড়া প্রতিপিস ১২০০ টাকার নিচে কেনা হবে না এবং ঢাকার বাইরের চামড়া এক হাজার টাকার নিচে কেনা হবে না বলেও জানান তিনি৷

অতিরিক্ত গরমে চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি বেশি এ বছর। এজন্য চামড়া ছাড়ানোর অন্তত চার ঘণ্টার মধ্যে লবণ দেওয়ার পরামর্শ দেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন, চামড়া জাতীয় সম্পদ, সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। ট্যানারি মালিকরা যদি একটি মূল্য নির্ধারণ করে দেন তাহলে ভালো হয়।
ঢাকা,সোমবার ০৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock