টিআইবির রিপোর্ট একপেশে এবং সরকারবিরোধী।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) বিএনপির দালাল আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, টিআইবি বিএনপির দালাল, এটা পরিষ্কার বিষয়। তারা একটি পক্ষে ওকালতি করে। বিএনপি যে ভাষায় কথা বলে তারাও একই কথা বলে। তাদের রিপোর্ট একপেশে এবং সরকারবিরোধী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, টিআইবি বিএনপির সুরে কথা বলে। ইতিহাস বলে, তারা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তারা বিএনপির পক্ষে কথা বলে। তাদের গবেষণার নিরপেক্ষতা আমরা খুঁজে পাইনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কিছু প্রতিষ্ঠান আছে যারা দুর্ঘটনা নিয়ে কথা বলে। ১০০ মারা গেলে তারা সেটি ৫০০ বানিয়ে দেয়। টিআইবিও তাদের মতো। এই টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব। একই কথা বলেছিল সিপিডিও। মামলা করে সবকিছুর সমাধান হয় না। কিছু কথা বলা হয় পাবলিক পারসেপসনের জন্যেও। মামলা দিয়ে সবকিছু সমাধান হয় না, তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কথা বা তর্কের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে।

এদিকে নির্বাচন পরবর্তী সংহিতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিতে রণকৌশল থাকবেই। আমাদের মধ্যেও দ্বন্দ্ব-কোন্দল আছে, থাকবেই। সব দলেই আছে। এসব নিয়েই আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। যেখানে যত সমস্যায় থাকুক, শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। সামনে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার এখনও পর্যন্ত সিদ্ধান্ত আছে। আওয়ামী লীগের বোর্ডে সভায় সবই সিদ্ধান্ত হবে।

৩০ জানুয়ারি বর্তমান সরকারের প্রথম অধিবেশন। এবারের সংসদে বিরোধী দল কারা হবে এ প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে সেটি সংসদ চালু হলেই বোঝা যাবে।
ঢাকা,বৃহস্পতিবার ১৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টিআইবির রিপোর্ট একপেশে এবং সরকারবিরোধী।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) বিএনপির দালাল আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, টিআইবি বিএনপির দালাল, এটা পরিষ্কার বিষয়। তারা একটি পক্ষে ওকালতি করে। বিএনপি যে ভাষায় কথা বলে তারাও একই কথা বলে। তাদের রিপোর্ট একপেশে এবং সরকারবিরোধী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, টিআইবি বিএনপির সুরে কথা বলে। ইতিহাস বলে, তারা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তারা বিএনপির পক্ষে কথা বলে। তাদের গবেষণার নিরপেক্ষতা আমরা খুঁজে পাইনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কিছু প্রতিষ্ঠান আছে যারা দুর্ঘটনা নিয়ে কথা বলে। ১০০ মারা গেলে তারা সেটি ৫০০ বানিয়ে দেয়। টিআইবিও তাদের মতো। এই টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব। একই কথা বলেছিল সিপিডিও। মামলা করে সবকিছুর সমাধান হয় না। কিছু কথা বলা হয় পাবলিক পারসেপসনের জন্যেও। মামলা দিয়ে সবকিছু সমাধান হয় না, তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কথা বা তর্কের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে।

এদিকে নির্বাচন পরবর্তী সংহিতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিতে রণকৌশল থাকবেই। আমাদের মধ্যেও দ্বন্দ্ব-কোন্দল আছে, থাকবেই। সব দলেই আছে। এসব নিয়েই আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। যেখানে যত সমস্যায় থাকুক, শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। সামনে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার এখনও পর্যন্ত সিদ্ধান্ত আছে। আওয়ামী লীগের বোর্ডে সভায় সবই সিদ্ধান্ত হবে।

৩০ জানুয়ারি বর্তমান সরকারের প্রথম অধিবেশন। এবারের সংসদে বিরোধী দল কারা হবে এ প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে সেটি সংসদ চালু হলেই বোঝা যাবে।
ঢাকা,বৃহস্পতিবার ১৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock