মাধবদী বাজারে ঈগলের সমর্থকের উপর হামলা করেছেন নৌকার সমর্থকরা

আজ ৯, জানুয়ারি সকালে মাধবদী বাজারের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সোহেল ট্রেডার্সের মালিক মোঃ সোহেল বিন ইসলাম এর উপর হামলা করেছে মাধবদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াসের ছোট ভাই সোহাগ মাহমুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী । এসময় ব্যবসা প্রতিষ্ঠানে থাকা লোকজনের বাঁধায় হামলাকারীরা চলে যায়। ধারণা করা হচ্ছে এটা নির্বাচন পরবর্তী সহিংসতা । খোঁজ নিয়ে জানা যায় সোহেল বিন ইসলামের ছোট ভাই ফয়সাল বিন ইসলাম নুরালাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ তার পরিবারের লোকেরা গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ কামরুজ্জামান কামরুলের ঈগল পাখি মার্কার সমর্থক ছিল। অপরদিকে মাধবদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক হাজী ইলিয়াসের পরিবারের লোকেরা নৌকার সমর্থক ছিল। ভোটের দিনই তাদের দুই পরিবারের মধ্যে নৌকা আর ঈগলের প্রচারণা নিয়ে গন্ডগোল হয়েছিল এরই জের ধরে আজ বেলা ১১ টায় সোহাগের নেতৃত্বে ফয়সাল বিন ইসলামের বড় ভাই সোহেলের সুতার দোকানে হামলা ও লুটপাটের চেষ্টা চালায়। এসময় দোকানে থাকা ব্যবসায়ীদের বাঁধার মুখে তারা চলে যায়। সংবাদ পেয়ে নরসিংদী- ১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কামুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু ও মাধবদী পৌরসভার হাজী মোশারফ হোসেন প্রধান মানিক দলীয় নেতাকর্মী নিয়ে সোহেল বিন ইসলামের গদিতে উপস্থিত হন। ফয়সালার বাবা হচ্ছেন মাধবদী বাজারের প্রবীন ব্যবসায়ী হাজী নুর ইসলাম। তিনি মাধবদী বাজার মার্চেন্ট এ্যাসোসিয়েশনে নির্বাচিত সদস্য। এদিকে মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন দুই পক্ষকে ডেকে বণিক সমিতির অফিসে এনে মিলিয়ে দিবেন বলে জানান। বাজারের নিরীহ ব্যবসায়ীরা বলাবলি করছে মাধবদী বাজারে এমন ঘটনা কখনো ঘটে নাই। খবর পেয়ে মাধবদী থানার পুলিশের অফিসারগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,মঙ্গলবার ০৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদী বাজারে ঈগলের সমর্থকের উপর হামলা করেছেন নৌকার সমর্থকরা

আজ ৯, জানুয়ারি সকালে মাধবদী বাজারের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সোহেল ট্রেডার্সের মালিক মোঃ সোহেল বিন ইসলাম এর উপর হামলা করেছে মাধবদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াসের ছোট ভাই সোহাগ মাহমুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী । এসময় ব্যবসা প্রতিষ্ঠানে থাকা লোকজনের বাঁধায় হামলাকারীরা চলে যায়। ধারণা করা হচ্ছে এটা নির্বাচন পরবর্তী সহিংসতা । খোঁজ নিয়ে জানা যায় সোহেল বিন ইসলামের ছোট ভাই ফয়সাল বিন ইসলাম নুরালাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ তার পরিবারের লোকেরা গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ কামরুজ্জামান কামরুলের ঈগল পাখি মার্কার সমর্থক ছিল। অপরদিকে মাধবদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক হাজী ইলিয়াসের পরিবারের লোকেরা নৌকার সমর্থক ছিল। ভোটের দিনই তাদের দুই পরিবারের মধ্যে নৌকা আর ঈগলের প্রচারণা নিয়ে গন্ডগোল হয়েছিল এরই জের ধরে আজ বেলা ১১ টায় সোহাগের নেতৃত্বে ফয়সাল বিন ইসলামের বড় ভাই সোহেলের সুতার দোকানে হামলা ও লুটপাটের চেষ্টা চালায়। এসময় দোকানে থাকা ব্যবসায়ীদের বাঁধার মুখে তারা চলে যায়। সংবাদ পেয়ে নরসিংদী- ১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কামুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু ও মাধবদী পৌরসভার হাজী মোশারফ হোসেন প্রধান মানিক দলীয় নেতাকর্মী নিয়ে সোহেল বিন ইসলামের গদিতে উপস্থিত হন। ফয়সালার বাবা হচ্ছেন মাধবদী বাজারের প্রবীন ব্যবসায়ী হাজী নুর ইসলাম। তিনি মাধবদী বাজার মার্চেন্ট এ্যাসোসিয়েশনে নির্বাচিত সদস্য। এদিকে মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন দুই পক্ষকে ডেকে বণিক সমিতির অফিসে এনে মিলিয়ে দিবেন বলে জানান। বাজারের নিরীহ ব্যবসায়ীরা বলাবলি করছে মাধবদী বাজারে এমন ঘটনা কখনো ঘটে নাই। খবর পেয়ে মাধবদী থানার পুলিশের অফিসারগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,মঙ্গলবার ০৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO