খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বাসের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
শরিফ মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকার বাসিন্দা। তিনি খুলনা-ঢাকা রুটের সুন্দরবন পরিবহনের হেলপার ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসটি রেখে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন হেলপার শরিফ। রাত ২টার দিকে কয়েল থেকে বাসে আগুন লেগে দগ্ধ হন তিনি। এ সময় আশপাশের লোকজন আগুন দেখে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন হেলপার শরিফ। মশার কয়েল থেকে রাত ২টার দিকে বাসে আগুন ধরে যায়। এতে আগুনে পুড়ে বাসের মধ্যে তার মৃত্যু হয়।
পটুয়াখালী,শুক্রবার ২৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















