ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি তিন মাসের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান।
এর আগে ২০২২ সালের ৩০ আগস্ট তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।
ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে জামিন চেয়েছিলেন জেসমিন ইসলাম।
ঢাকা,বৃহস্পতিবার ২৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















