লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মো. ইমরান আহমেদ ৫০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
এদিন তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
গত ৮ অক্টোবর মানহানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ২৮ নভেম্বর আদালতে তাকে হাজির হতে সমন জারি করা হয়েছে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ অক্টোবর আসামি তাপসী তাবাসসুম উর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকার পরও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















