স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক-ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক।

আজ বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম আয়োজিত ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা: উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা যদি ইবতেদায়ী মাদ্রাসাগুলো লালন করতে না পারি তাহলে আগামীদিনে এদেশে ইসলামি শিক্ষার ভবিষ্যৎ অন্ধকার। সাবেক প্রধানমন্ত্রী পাঁচ হাজার ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্তকরণের ঘোষণা দিলেও নানা কারণে সেটা বাস্তবায়িত করা হয়নি।
তিনি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের দাবীর সাথে সহমত পোষণ করেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, এদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণের কোন ব্যবস্থা নেই। এটা বৈষম্য। এই বৈষম্য নিরসন করা প্রয়োজন।

ড. খালিদ বলেন, ইবতেদায়ী মাদ্রাসা ধর্ম মন্ত্রণালয়াধীন নয়, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। তিনি ফোরামের নেতৃবৃন্দকে তাদের দাবীর বিষয়ে শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। এছাড়া, উপদেষ্টা তাঁর পক্ষ হতে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করার বিষয়ে ফোরামের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

ড. খালিদ আরো বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীও রয়েছে। ধর্ম চর্চা, ধর্ম পালন ও ধর্ম প্রচার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। তিনি বলেন, এদেশের পাঠ্যক্রমে আমাদের ইতিহাস, ঐতিহ্য, ঈমান, আকিদা, কুরআন ও সুন্নাহর আদর্শ প্রভৃতি অন্তর্ভুক্ত করতে হবে। এটা না হলে আমাদের শিক্ষা ব্যবস্থা অসম্পূর্ণ থেকে যাবে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা তাদের ধর্ম শিখবে। এটা নিয়ে আমাদের কোন আপত্তি নেই। ঠিক একইভাবে মুসলমানদেরকে তাদের কুরআন, সুন্নাহ, ঈমান, আকিদা সম্পর্কে শিক্ষা লাভের অধিকার থাকতে হবে। তিনি আরো বলেন, অতীতে এদেশে বারবার ইসলামি শিক্ষাকে সঙ্কুচিত করার চক্রান্ত করা হয়েছে। এ চক্রান্ত আগামীতে চলবে না।

এতে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ মাসউদুর রহমান তালুকদার। এ আলোচনা সভায় ফোরামের পক্ষ হতে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণসহ সাত দফা দাবী উপস্থাপন করা হয়।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সদস্য ও বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেসিনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোমেন,জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান ও
জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি মাওলানা এ বি এম জাকারিয়া।
ঢাকা,শনিবার ২৩ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক-ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক।

আজ বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম আয়োজিত ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা: উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা যদি ইবতেদায়ী মাদ্রাসাগুলো লালন করতে না পারি তাহলে আগামীদিনে এদেশে ইসলামি শিক্ষার ভবিষ্যৎ অন্ধকার। সাবেক প্রধানমন্ত্রী পাঁচ হাজার ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্তকরণের ঘোষণা দিলেও নানা কারণে সেটা বাস্তবায়িত করা হয়নি।
তিনি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের দাবীর সাথে সহমত পোষণ করেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, এদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণের কোন ব্যবস্থা নেই। এটা বৈষম্য। এই বৈষম্য নিরসন করা প্রয়োজন।

ড. খালিদ বলেন, ইবতেদায়ী মাদ্রাসা ধর্ম মন্ত্রণালয়াধীন নয়, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। তিনি ফোরামের নেতৃবৃন্দকে তাদের দাবীর বিষয়ে শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। এছাড়া, উপদেষ্টা তাঁর পক্ষ হতে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করার বিষয়ে ফোরামের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

ড. খালিদ আরো বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীও রয়েছে। ধর্ম চর্চা, ধর্ম পালন ও ধর্ম প্রচার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। তিনি বলেন, এদেশের পাঠ্যক্রমে আমাদের ইতিহাস, ঐতিহ্য, ঈমান, আকিদা, কুরআন ও সুন্নাহর আদর্শ প্রভৃতি অন্তর্ভুক্ত করতে হবে। এটা না হলে আমাদের শিক্ষা ব্যবস্থা অসম্পূর্ণ থেকে যাবে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা তাদের ধর্ম শিখবে। এটা নিয়ে আমাদের কোন আপত্তি নেই। ঠিক একইভাবে মুসলমানদেরকে তাদের কুরআন, সুন্নাহ, ঈমান, আকিদা সম্পর্কে শিক্ষা লাভের অধিকার থাকতে হবে। তিনি আরো বলেন, অতীতে এদেশে বারবার ইসলামি শিক্ষাকে সঙ্কুচিত করার চক্রান্ত করা হয়েছে। এ চক্রান্ত আগামীতে চলবে না।

এতে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ মাসউদুর রহমান তালুকদার। এ আলোচনা সভায় ফোরামের পক্ষ হতে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণসহ সাত দফা দাবী উপস্থাপন করা হয়।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সদস্য ও বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেসিনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোমেন,জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান ও
জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি মাওলানা এ বি এম জাকারিয়া।
ঢাকা,শনিবার ২৩ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock