মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ-ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।

আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এখানকার মুসল্লীদের আকাঙ্ক্ষাকে বিবেচনায় রেখে এ মসজিদটিকে একটি আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি প্রায় ৪০০ বছরের পুরাতন। এটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদের মূল ভবনটি অবিকৃত রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায় কিনা সেবিষয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মসজিদের জায়গার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লীর নামাজের ব্যবস্থা যাতে করা যায় সেভাবে নকশা প্রণয়ন করা হবে। তিনি আরো বলেন, কুয়েত চ্যারিটি ফান্ড হতে প্রাপ্ত ১০ কোটি টাকা মন্ত্রণালয়ের তহবিলে জমা আছে। এটাকা দিয়েই কাজ শুরু করা হবে। এর বেশি টাকা দরকার হলে সেটা ইসলামিক ফাউন্ডেশন ও মন্ত্রণালয়ের তহবিল থেকে সংস্থানের ব্যবস্থা করা হবে।

ড. খালিদ বলেন, মসজিদের নকশা প্রণয়নের জন্য স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে স্থাপত্য অধিদপ্তর থেকে সয়েল টেস্ট ও ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হয়েছে। এবছরের ডিসেম্বরের মধ্যে নকশা প্রণয়নের কাজ শেষ হবে এবং আসছে জানুয়ারি এ মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মোঃ আবু আহসান, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মোঃ আশরাফুজ্জামান, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী, মসজিদের ইমাম মাওলানা মোঃ আনোয়ারুল হক, মুসল্লী পরিষদের সভাপতি সালাউদ্দিন কাসেম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা আন্দরকিল্লা শাহী জামে মসজিদে পবিত্র জুমার নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। এতে উপদেষ্টা ইসলামের কল্যাণে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
চট্টগ্রাম,শুক্রবার ২২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ-ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।

আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এখানকার মুসল্লীদের আকাঙ্ক্ষাকে বিবেচনায় রেখে এ মসজিদটিকে একটি আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি প্রায় ৪০০ বছরের পুরাতন। এটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদের মূল ভবনটি অবিকৃত রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায় কিনা সেবিষয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মসজিদের জায়গার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লীর নামাজের ব্যবস্থা যাতে করা যায় সেভাবে নকশা প্রণয়ন করা হবে। তিনি আরো বলেন, কুয়েত চ্যারিটি ফান্ড হতে প্রাপ্ত ১০ কোটি টাকা মন্ত্রণালয়ের তহবিলে জমা আছে। এটাকা দিয়েই কাজ শুরু করা হবে। এর বেশি টাকা দরকার হলে সেটা ইসলামিক ফাউন্ডেশন ও মন্ত্রণালয়ের তহবিল থেকে সংস্থানের ব্যবস্থা করা হবে।

ড. খালিদ বলেন, মসজিদের নকশা প্রণয়নের জন্য স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে স্থাপত্য অধিদপ্তর থেকে সয়েল টেস্ট ও ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হয়েছে। এবছরের ডিসেম্বরের মধ্যে নকশা প্রণয়নের কাজ শেষ হবে এবং আসছে জানুয়ারি এ মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মোঃ আবু আহসান, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মোঃ আশরাফুজ্জামান, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী, মসজিদের ইমাম মাওলানা মোঃ আনোয়ারুল হক, মুসল্লী পরিষদের সভাপতি সালাউদ্দিন কাসেম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা আন্দরকিল্লা শাহী জামে মসজিদে পবিত্র জুমার নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। এতে উপদেষ্টা ইসলামের কল্যাণে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
চট্টগ্রাম,শুক্রবার ২২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO