পাকিস্তানে যাত্রীদের এক গাড়ি বহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৪১ জনের প্রাণ গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
খবর বিবিসির।
ওই অঞ্চলের উপ-পুলিশ কমিশনারের দেওয়া তথ্যানুযায়ী, আফগানিস্তান সীমান্ত ঘেঁষা পাকিস্তানের উপজাতীয় জেলা কুররমের মধ্য দিয়ে যানবাহনগুলো যাওয়ার সময় হামলার এ ঘটনা ঘটে।
প্রাদেশিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বন্দুকধারীরা প্রথমে বহরটির পুলিশ এসকর্ট লক্ষ্য করে হামলা চালায়।
ওই এলাকায় চলতি বছর কয়েক মাস ধরে চলা সাম্প্রদায়িক সহিংসতায় বহু প্রাণহানি ঘটেছে। আর এ কারণেই পুলিশ ওই বহরটিকে নিরাপত্তা দিচ্ছিল।
পুলিশ বিবিসিকে বলেছে, বৃহস্পতিবারের ওই হামলায় ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ২২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















