বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় চার্জশুনানির জন্য আগামী ২৭ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আবু তাহের এ দিন ধার্য করেন।
আজ এ মামলার চার্জশুনানির দিন ধার্য ছিল। এদিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে অব্যাহতির (ডিসচার্জ) আবেদনের শুনানি করেন তাদের আইনজীবী। তবে এদিন শুনানি শেষ না হওয়ায় আগামী ২৭ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেন আদালত।
ঢাকা,বুধবার ২০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















