স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেলেন

বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক বার্ধক্যজনিত ও নানাবিধ রোগে জর্জরিত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, সোমবার দুপুর ১২টার কিছুক্ষণ আগে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হার্ট, কিডনি ও লিভারের সমস্যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন পিন্টু। রোববার তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানেই বিদায় নিলেন মুক্তি সংগ্রামের নায়কদের একজন।

পিন্টু ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে অধিনায়কত্ব করেন। দলটি মুক্তিযুদ্ধে আহত ও শরণার্থীদের সহায়তায় তহবিল সংগ্রহ এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন আদায়ে ভারতে বেশ কয়েকটি ফুটবল ম্যাচ খেলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ফুটবল দলেরও প্রথম অধিনায়ক ছিলেন পিন্টু।

পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। শোক বার্তায় তারা বলেছে, ‘বাফুফে জাকারিয়া পিন্টুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পিন্টু ছিলেন গর্বিত মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং ফুটবলে তার অবদান অনস্বীকার্য। ’

১৯৪৩ সালে অবিভক্ত ভারতবর্ষের নওগাঁয় জন্ম পিন্টুর। রক্ষণভাগের এই ফুটবলার বাংলাদেশ সরকার থেকে ১৯৯৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
ক্রীড়া ডেস্ক,সোমবার ১৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেলেন

বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক বার্ধক্যজনিত ও নানাবিধ রোগে জর্জরিত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, সোমবার দুপুর ১২টার কিছুক্ষণ আগে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হার্ট, কিডনি ও লিভারের সমস্যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন পিন্টু। রোববার তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানেই বিদায় নিলেন মুক্তি সংগ্রামের নায়কদের একজন।

পিন্টু ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে অধিনায়কত্ব করেন। দলটি মুক্তিযুদ্ধে আহত ও শরণার্থীদের সহায়তায় তহবিল সংগ্রহ এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন আদায়ে ভারতে বেশ কয়েকটি ফুটবল ম্যাচ খেলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ফুটবল দলেরও প্রথম অধিনায়ক ছিলেন পিন্টু।

পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। শোক বার্তায় তারা বলেছে, ‘বাফুফে জাকারিয়া পিন্টুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পিন্টু ছিলেন গর্বিত মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং ফুটবলে তার অবদান অনস্বীকার্য। ’

১৯৪৩ সালে অবিভক্ত ভারতবর্ষের নওগাঁয় জন্ম পিন্টুর। রক্ষণভাগের এই ফুটবলার বাংলাদেশ সরকার থেকে ১৯৯৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
ক্রীড়া ডেস্ক,সোমবার ১৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock