ডাকাতির পর অপহরণ করে নিয়ে যাওয়া সেই শিশুকে উদ্ধার করেছে র‍্যাব

রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতির পর অপহরণ করে নিয়ে যাওয়া সেই শিশুকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‍্যাব।
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
র‍্যাবের বার্তায় বলা হয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস। তবে র‍্যাবের তরফ থেকে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় লুটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মালামাল লুটের পাশাপাশি আট মাস বয়সী একটি মেয়েকে সঙ্গে করে নিয়ে যায়। তার মায়ের নাম ফারাজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন।

জানা যায়, এই ঘটনার একদিন আগেই ওই বাসায় সাবলেট হিসেবে ওঠেন এক নারী। পরে সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে শিশুকে নিয়ে যায়।

ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঢাকা,শনিবার ১৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির পর অপহরণ করে নিয়ে যাওয়া সেই শিশুকে উদ্ধার করেছে র‍্যাব

রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতির পর অপহরণ করে নিয়ে যাওয়া সেই শিশুকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‍্যাব।
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
র‍্যাবের বার্তায় বলা হয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস। তবে র‍্যাবের তরফ থেকে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় লুটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মালামাল লুটের পাশাপাশি আট মাস বয়সী একটি মেয়েকে সঙ্গে করে নিয়ে যায়। তার মায়ের নাম ফারাজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন।

জানা যায়, এই ঘটনার একদিন আগেই ওই বাসায় সাবলেট হিসেবে ওঠেন এক নারী। পরে সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে শিশুকে নিয়ে যায়।

ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঢাকা,শনিবার ১৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock