শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে ফিরে গেছেন জবি শিক্ষার্থীরা

শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে ফিরে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে সোয়া ৫টার দিকে সচিবালের সামনের সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈঠক করে। পরে বিকাল ৫টায় তারা সচিবালয় থেকে বের হন।

এ সময় সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালযের অধ্যাপক মো. রইছ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি তা যেনো খুব দ্রুত সময়ে সমাধান করা যায়, সেই প্রক্রিয়া নিয়ে আগামীকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, যেখানে যে সমস্যা আছে, সেই সমস্যাগুলো আগামীকালের বৈঠকে দূর হবে। এবং আমাদের শিক্ষার্থীদের যে পাঁচ দফা সেই পাঁচ দফার সফল বাস্তবায়ন আগামীকাল থেকে শুরু হবে। সেই ধরনের একটি আশ্বাস আমরা মন্ত্রণালয় থেকে পেয়েছি।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আবাসন সমস্যা ও এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান করতে চাই। আগামীকাল এই বিষয়ে বৈঠক হবে। সেখান থেকে আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নিয়ে যাবো। যাতে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নির্মানের বিষয়টি দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থী কে এম রাকিব বলেন, আমাদের দাবি মেনে নিতে আমরা তিন কর্মদিবসের কথা তাদের বলেছিলাম। তারা তিন দিনের পরিবর্তে আগামীকালই আমাদের ভিসি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসবেন। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের চলমান কাজ কিভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা যায় সেটি তারা কালকেই সিদ্ধান্ত নেবেন।

তিনি আরো বলেন, যদি কালকে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর না করা হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।

বৈঠকে শিক্ষা সচিব দুর্ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি।

এরপর তারা মিছিল নিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে চলে যান।

এর আগে সকালে পাঁচ দফা দাবিতে শিক্ষা ভবনের সামনের মোড় অবরোধ করে আন্দোলন শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল দাবির স্মারকলিপি নিয়ে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে ঢোকে। তবে, শিক্ষা সচিব দেখা না করায় সচিবালয় ঘেরাও করে হাজারো শিক্ষার্থী।

পরে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সেখানে এসে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দেন। পরে বিকাল ৪টার দিকে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন।

জবি শিক্ষার্থীদের ৫ দাবি হলো- স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনা ও সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ কর্মকর্তার হাতে এ দায়িত্ব অর্পন; শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট রূপরেখাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের ঘোষণা; অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ ও পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সকল চুক্তি বাতিল; সম্প্রতি ইউজিসির ঘোষণাকৃত পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেট সর্বনিম্ন ৫০০ কোটি টাকা বরাদ্দ প্রদান।
ঢাকা,সোমবার ১১ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে ফিরে গেছেন জবি শিক্ষার্থীরা

শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে ফিরে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে সোয়া ৫টার দিকে সচিবালের সামনের সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈঠক করে। পরে বিকাল ৫টায় তারা সচিবালয় থেকে বের হন।

এ সময় সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালযের অধ্যাপক মো. রইছ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি তা যেনো খুব দ্রুত সময়ে সমাধান করা যায়, সেই প্রক্রিয়া নিয়ে আগামীকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, যেখানে যে সমস্যা আছে, সেই সমস্যাগুলো আগামীকালের বৈঠকে দূর হবে। এবং আমাদের শিক্ষার্থীদের যে পাঁচ দফা সেই পাঁচ দফার সফল বাস্তবায়ন আগামীকাল থেকে শুরু হবে। সেই ধরনের একটি আশ্বাস আমরা মন্ত্রণালয় থেকে পেয়েছি।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আবাসন সমস্যা ও এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান করতে চাই। আগামীকাল এই বিষয়ে বৈঠক হবে। সেখান থেকে আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নিয়ে যাবো। যাতে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নির্মানের বিষয়টি দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থী কে এম রাকিব বলেন, আমাদের দাবি মেনে নিতে আমরা তিন কর্মদিবসের কথা তাদের বলেছিলাম। তারা তিন দিনের পরিবর্তে আগামীকালই আমাদের ভিসি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসবেন। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের চলমান কাজ কিভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা যায় সেটি তারা কালকেই সিদ্ধান্ত নেবেন।

তিনি আরো বলেন, যদি কালকে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর না করা হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।

বৈঠকে শিক্ষা সচিব দুর্ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি।

এরপর তারা মিছিল নিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে চলে যান।

এর আগে সকালে পাঁচ দফা দাবিতে শিক্ষা ভবনের সামনের মোড় অবরোধ করে আন্দোলন শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল দাবির স্মারকলিপি নিয়ে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে ঢোকে। তবে, শিক্ষা সচিব দেখা না করায় সচিবালয় ঘেরাও করে হাজারো শিক্ষার্থী।

পরে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সেখানে এসে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দেন। পরে বিকাল ৪টার দিকে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন।

জবি শিক্ষার্থীদের ৫ দাবি হলো- স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনা ও সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ কর্মকর্তার হাতে এ দায়িত্ব অর্পন; শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট রূপরেখাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের ঘোষণা; অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ ও পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সকল চুক্তি বাতিল; সম্প্রতি ইউজিসির ঘোষণাকৃত পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেট সর্বনিম্ন ৫০০ কোটি টাকা বরাদ্দ প্রদান।
ঢাকা,সোমবার ১১ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock