কুয়েতের আমির হিসেবে ক্রাউন প্রিন্স মেশাল আল আহমাদ আল জাবের আল সাবাহর নাম ঘোষণা করা হয়েছে।
৮৩ বছর বয়সী শেখ মেশাল বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স হিসেবে পরিচিত।
নওয়াফের মৃত্যুর পর মেশালই আমির হবেন তা আগে থেকেই আলোচনার শীষে ছিল।
কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার মন্ত্রী শনিবার (১৬ ডিসেম্বর) নতুন আমির হিসেবে শেখ মেশালের নাম ঘোষণা করেন।
অবশ্য, নাওয়াফ অসুস্থ থাকায় কুয়েতের রাষ্ট্রীয় বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন ক্রাউন প্রিন্স মেশাল। যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও তিনি বৈঠক করেছিলেন। কুয়েতের সংসদ ভেঙে দেওয়ার মতো ঘোষণাও দিয়েছিলেন তিনি।
২০২০ সালে মেশালকে যখন ক্রাউন প্রিন্স ঘোষণার সময় বিতর্কের সৃষ্টি হয়েছিল। কারণটা ছিল তার বয়সের। কুয়েতের শাসকরা পরবর্তী প্রজন্মের হাতে এখনই শাসনভার দিতে রাজি নয় বিদায় মেশালকে ক্রাউন প্রিন্স ঘোষণা করা হয়েছিল।
৮৬ বছর বয়সে শনিবার না ফেরার দেশে পাড়ি জমান আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, কুয়েতের আমির-ই দেওয়ান তাদের শাসকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ১৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















